ইউরোপিয় ইউনিয়ন নেতাদের দেয়া তৃতীয় বেইল আউট প্রস্তাবের পক্ষে জোট সদস্যদের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টায় চাপের মুখে রয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।
ইউরোজোনের বেঁধে দেয়া পেনশন ও শুল্ক সংস্কারসহ চারটি আইন বুধবারের মধ্যে গ্রিক পার্লামেন্টে অনুমোদন না পেলে চুক্তি ব্যর্থ হবে। ফলে ভেঙ্গে যেতে পারে গ্রিসের ব্যাংকিং ব্যবস্থা এবং সেই সাথে দেশটিকে ইইউ ছাড়তে বাধ্য করা হতে পারে।
তবে বেইল আউট প্রস্তাবে সমর্থন দেবেন না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী পানোস কামেনোস। এমন পরিস্থিতিতে প্রস্তাবের প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে দেশটির সরকারি কর্মচারী ইউনিয়ন।
গ্রিস সঙ্কট বিষয়ে আজ ব্রাসেলসে আবারো বৈঠকে বসবেন ইইউ অর্থমন্ত্রীরা।







