অপরাধ

চাকরির প্রলোভনে অপহরণ করে অশ্লীল ছবি তুলে মুক্তিপণ আদায়

সাধারণ মানুষ ও যানবাহন শহরের হাসপাতালে প্রবেশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের হাসপাতালে প্রবেশের জন্য মানুষ ও যানবাহন। হাসপাতালের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝালকাঠি প্রতিনিধি: চাকরির প্রলোভন দেখিয়ে ঝালকাঠির এক কলেজছাত্রকে ঢাকায় নিয়ে অমানবিক নির্যাতন করে একটি চক্র পরিবারের কাছ থেকে ৫০ হাজার মুক্তিপণ আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের সময় তাঁর অশ্লীল ছবি তুলে রেখে দেয় অপহরণকারীরা। এ ব্যাপারে আইনের আশ্রয় নিলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়া হয়।

নির্মম নির্যাতনের শিকার সরোয়ার রাব্বিকে (১৯) ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাব্বি ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকার মো. শাহজালালের ছেলে।

সরোয়ার রাব্বির পরিবার জানায়, দুই মাস আগে ঢাকার গাজীপুর এলাকার সাকিব হাসান নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইএচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সরোয়ার রাব্বির। সাকিব হাসান তাকে ৩০ হাজার টাকা বেতনে চাকরি দিবে বলে ঢাকায় যেতে বলে। গত ৭ এপ্রিল রাব্বি ঝালকাঠির লঞ্চে ঢাকায় যায়। সাকিবের দেওয়া ঠিকানা অনুযায়ী ৮ এপ্রিল গাজীপুরের টঙ্গীতে একটি জরাজীর্ণ ভবনের সামনে গেলে রাব্বিকে ৬ জন যুবক অপহরণ করে ভবনের একটি কক্ষে আটকে রাখে। ফোন করে বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দিলে তাকে নির্মম নির্যাতন চালানো হয়।

এ ঘটনার বিচার দাবি করেছেন নির্যাতিত ওই যুবকের পরিবার।

পুলিশ বলছে, নির্যাতিত ছেলেটির জন্য তাঁর পরিবার চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিষয়:অপহরণমুক্তিপণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…