চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির ইন্টারভিউয়ের কথা বলে ধর্ষণ, আসামির অপরাধ স্বীকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ন ৩০, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
শ্যামলী-চাকরির কথা বলে ধর্ষণের অভিযোগ

চাকরির ইন্টারভিউয়ের কথা বলে রাজধানীর শ্যামলীতে এক নারীকে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে।

তবে আরেক আসামিকে গ্রেপ্তার এবং সম্পূর্ণ তদন্ত শেষে মূল ঘটনা বের হয়ে আসবে বলেও জানিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার শ্যামলীর ৩ নম্বর রোডের একটি বাড়ির পঞ্চম তলায় চাকরির কথা বলে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

ধর্ষণের অভিযোগ করা নারী তার অভিযোগপত্রে ঘটনার বিবরণীতে উল্লেখ করেছেন, এক বছর আগে অভিযুক্ত প্রধান আসামি নাহিদ পাটওয়ারীর সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ফেসবুকে তাদের কথা হতো।

নাহিদ পাটওয়ারী গত মঙ্গলবার দুপুর ২টায় চাকরির ইন্টারভিউয়ের কথা বলে শ্যামলীর ওই বাড়িতে বিকেল ৪টায় তাকে ডেকে নেয়। পরে তাকে কোমল পানীয়র সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে ভারসাম্যহীন করে দুইজন ধর্ষণ করে বলে অভিযোগপত্র থেকে জানান শেরেবাংলা নগর থানা ওসি জানে আলম মুনশী।

মঙ্গলবারের ঘটনায় বুধবারে অভিযোগ করা প্রসঙ্গে মেয়েটি তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করতে থানায় আসতে তার দেরি হয়েছে।

Reneta

আরও দেখুন ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT