চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার অনুরোধ রওশন এরশাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

বর্তমান সরকারের মেয়াদে সর্বশেষ জাতীয় সংসদ অধিবেশনের সমাপনীর বক্তৃতায় বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ বলেন, তরুণ প্রজন্ম ফেসবুক আসক্তিতে তাদের ভবিষৎ অন্ধকার হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের রক্ষায় তাই রাত ১২টা থেকে ৭টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনীর বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আর্কষণ করে তিনি বলেন, তরুণদের চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার অনুরোধ জানায়। বিশ্বের অন্যান্য দেশেও চাকরিতে বয়স সীমা ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত রয়েছে। তরুণদের চাকরিতে বয়স সীমা বৃদ্ধি করলে তরুণরা অনেক খুশি হবে। ব্লু ইকোনোমিতে আমাদের তরুণদের সম্পৃক্ত করতে পারলে খুবই ভালো হয়।

মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, আন্দোলনের মুখে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়েছে।কোটা বহাল করার জন্য আবার আন্দোলন হচ্ছে। তাই আমি মনে করি মুক্তিযোদ্ধা কোটা বাড়ানোর উচিৎ। প্রয়োজনে তাদের জন্য বিশেষ কোটা প্রনয়ন করা যেতে পারে।

পুলিশ বাহিনীর কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, তারা যখন অবসরে যান তখন যেন তাদের ঠিক মতো রেশন দেয়া হয়।তারা আমাদের জন্য অনেক কষ্ট করেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ভুক্ত করতে অনুরোধ জানায়।

অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি আমরা, দেশ উন্নত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছি আমরা সবাই। যার প্রমাণ এই সংসদে ১৯৩টি বিল পাশ হয়েছে এটা একটা রেকর্ড। এই সংসদে থেকে সিপিও, আইপিওর চেয়ারম্যান হয়েছেন যেটা বিরল ঘটনা। সংসদে সকল সাংসদ অংশগ্রহণ করেছেন বলেই তা সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী আমাদের বড় বড় বাজেট দিয়ে বড় স্বপ্ন দেখিয়েছেন।তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানায়।

Reneta

মাননীয় প্রধানমন্ত্রী অনেক উৎসাহ, উদ্দীপনা নিয়ে সংসদে অংশগ্রহণ করেছেন। তার এই আগ্রহের ফলেই সংসদ আজ সফল হয়েছে বলে আমি মনে করি।

রাষ্ট্রপতিকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান।

তিনি বলেন, দেশের সকল গণমাধ্যমগুলোকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার সংসদীয় এলাকায় মানুষকে, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৪ অক্টোবর এ অধিবেশন আহবান করলে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন ২১ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৪টায় শুরু হয়। এ অধিবেশন দশম জাতীয় সংসদের ২৩তম ও শেষ অধিবেশন।

Jui  Banner Campaign
ট্যাগ: দশম জাতীয় সংসদরওশন এরশাদলিড নিউজশেষ অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT