চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজির মামলায় নূর হোসেন কারাগারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ পূর্বাহ্ন ০৭, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জের আরো একটি চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করার পর পুনরায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার সকালে কঠোর গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চাঁদনি রূপমের আদালতে নূর হোসেনকে হাজির করা হলে শুনানি শেষে পরবর্তী হাজিরা ১১ জানুয়ারি ধার্য করা হয়।

তবে নূর হোসেনের পক্ষে কোনো আইনজীবী আদালতে জামিনের আবেদন করেননি। এই মামলায় অন্য দুইজন আসামী পলাতক থাকায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম
ফজলুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় আজ আদালত নূর হোসেনকে আবারো কারাগারে প্রেরণ করেছে।
পরবর্তী শুনানি ১১ জানুয়ারী। এই মামলার দুই আসামী পলাতক থাকায় পত্রিকায় বিজ্ঞপ্তি
প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ১৫ মার্চ সিদ্ধিরগঞ্জের আইলপাড়া রেল লাইন এলাকার অটোরিকশা মালিক সাইদুল ইসলামের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে নূর হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে মারধর ও মামলা না করার জন্য হত্যার হুমকি দিয়ে যায়। 

নূর হোসেন সাত খুনের ঘটনার পর ভারতে পালিয়ে গেলে ২০১৪ সালের ১২ জুন সাইদুল ইসলামের সিদ্ধিরগঞ্জ থানায় বাদি হয়ে নূর হোসেনকে প্রধান আসামী করে মোট ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

Reneta

নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মোট ১৩টি মামলার মধ্যে অন্যতম মামলা এটি। নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার পরদিন গত ১৪ নভেম্বর নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে তাকে এই মামলাতেও গ্রেফতার দেখানো হয়। 

এই মামলার দুই আসামী নূর হোসেনের সহযোগী নূর উদ্দিন ও লোকমান পলাতক রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নারায়ণগঞ্জনূর হোসেনসাত খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT