চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তি থানার বাকিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
রোববার দিবাগত রাত চারটায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গুকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। শাহরাস্তি থানার ওসি আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, এলেম হোসেন (৪৫), তার ছেলে আকরাম হোসেন (২২) ও তাদের প্রতিবেশী আবু সুফিয়ান (৪০)।
পুলিশ জানায়, শাহরাস্তির ওয়ারক গ্রাম থেকে এলেম হোসেনের ছেলে আকরামসহ প্রতিবেশীদের নিয়ে সিএনজিযোগে মাছ ধরতে যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে একটি গাড়ি এসে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







