চাঁদপুর

চাঁদপুরে জীবন্ত কৈ মাছ গলায় আটকে যুবকের মৃত্যু

গলায় কৈ মাছ আটকে যুবকের মৃত্যু, চাঁদপুরের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক জীবন্ত কৈ মাছ গলায় আটকে মৃত্যুর মুখে পড়েছেন, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুরের হাজীগঞ্জে জীবন্ত কৈ মাছ গলায় আটকে শিমুল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত যুবক শিমুল পৌর এলাকার এনায়েতপুর গ্রামের বজেন্দ্র ডাক্তার বাড়ীর বিরেন্দ্রের ছেলে। শিমুল দুই সন্তানের জনক।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহম্মদ চিশতী জানান, হাজীগঞ্জ পৌর এলার এনায়েতপুরের বাসিন্দা শিমুল (৪০) কৈ মাছ ধরতে তাদের পুকুরে নামে।

একটি কৈ মাছ ধরে মুখে কামড় দিয়ে রাখে। আর একটি মাছ পায়ের নীচে অনুভব করলে সেই মাছটি ধরতে গেলেই মুখের মাছটি গলায় গিয়ে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পথেই শিমুলের মৃত্যু হয়।

বিষয়:যুবকের মৃত্যু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…