চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ৪

পাঁচজন পুরুষের গ্রুপ ছবি, সবাই পাঞ্জাবি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের কচুয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনের সঙ্গে এক ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুরের কচুয়ায় যুবলীগ নেতা শাহরিয়ার হোসেন ডালিম ভূইয়াকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। এসময় সন্ত্রাসীরা ডালিমকে জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় ডালিমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ডালিমের মা কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে চাঁদপুরের ডিবি পুলিশ ও কচুয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পাথৈর গ্রামের একটি মুরগীর ফার্ম থেকে ৪ আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কচুয়া উপজেলার কান্দিরপাড় গ্রামের সাদ্দাম হোসেন কাউছার (৩৩), এমরান হোসেন বুশ (২৮), আনোয়ার হোসেন (৫০) ও মহিউদ্দিন(২৫)।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকী আসামীদেরও ধরা হবে।

জানা যায়, কচুয়া উপজেলার সাচার গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩ জুন রাত ৯টার দিকে শাহরিয়ার হোসেন ডালিম ভূইয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসিরা অর্তকিত হামলায় চালিয়ে মারাত্মক জখম করে। এ সন্ত্রাসীদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহত শাহরিয়ার হোসেন ডালিম ভূইয়া মা কামরুন্নাহার ভূঁইয়া জানান, সন্ত্রাসীরা তার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যে এভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই সন্ত্রাসীরা এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান কামরুন্নাহার ভূঁইয়া।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কচুয়া থানা এস আই আবু হানিফ জানান, ফুটেজে ৫ জনের একটি ছবি আছে।

বিষয়:কচুয়াকুপিয়ে জখমচাঁদপুর
প্রতিবেদক

ইকরাম চৌধুরী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…