চট্টগ্রাম

চসিক নির্বাচন: ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ

আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হওয়ার উদযাপন, চসিক নির্বাচন ফলাফল. Channel i News - চ্যানেল আই নিউজ

চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় উদযাপন, বিভিন্ন নেতা ও কর্মী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। বিভিন্ন কেন্দ্র থেকে আসা ওই ফলাফলে এখনও পর্যন্ত সরকারি দল আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।

চট্টগ্রাম সিটির মোট কেন্দ্র ৭৩৫টি। এরমধ্যে ৭০০টি কেন্দ্র থেকে পাওয়া মেয়র নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে: নৌকা মার্কা পেয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৭৪২ ভোট, আর ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৪৩৬ ভোট।

এর আগে আজ বুধবার সকাল ৮টা থেকে বন্দরনগরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ৭৩৫টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এবার মেয়র পদের জন্য সাতজনসহ মোট প্রার্থী ছিল ২শ’ ৩২ জন। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭শ’ ৬ জন।

বিষয়:চসিক নির্বাচন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…