চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন সুরমা ঘটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ন ০৮, মে ২০১৮
বিনোদন
A A

‘যখনই ঋত্বিক ঘটকের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তখনই আমি দেখলাম এতো আনকম্প্রোমাইজিং শিল্পী, কখনো কাজ থাকবে, কখনো কাজ থাকবে না। কখনো ছবি চলবে, কখনো ছবি চলবে না। সুতরাং আমি নিজের পায়ে দাঁড়াবো।’

একটি সাক্ষাৎকারে ক্ষ্যাপাটে স্বামীর অবস্থান তুলে ধরে নিজের মানসিকতা জানান দেয়া লেখক ও সংগঠক সুরমা ঘটক বলছিলেন কথাগুলো। হ্যাঁ, তিনি কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক। যিনি একাই সংগঠন চালানোর পাশাপাশি চালিয়ে গেছেন তিন ছেলে-মেয়ের এক সংসার। অথচ সেই তিনিও আজ নেই!

হ্যাঁ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটকের সহধর্মিনী সুরমা ঘটক। ভর্তি ছিলেন পশ্চিম বঙ্গের এম আর বাঙ্গুল হাসপতালে। অবশেষে সোমবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে মৃত্যু বরণ করলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার সকালে টুইট করে সহমর্মিতা জানান তিনি।

মঙ্গলবার সকালে সুরমা ঘটকের মরদেহ নিয়ে যাওয়া হয় চেতলার সরকারি আবাদনে। এরপর কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

সংসারের প্রতি কোনো দায়বোধ ছিলো না ঋত্বিকের। সেসময় তার নির্মিত ছবিও চলতো না। তিন ছেলে মেয়ে নিয়ে অকুল পাথারে সুরমা ঘটক একদিন ঋত্বিককে ছেড়ে চলে গেলেন শিলংয়ে নিজের বাপের বাড়িতে। সেখানেই থাকতেন তিনি। ঋতবান, সংহিতা এবং শুচিশ্মিতা নামে তিন সন্তান ছিলো তাদের। ঋত্বিক মারা যান ১৯৭৬ সালে। তাদের সন্তান শুচিশ্মিতার মৃত্যু হয়েছে ২০০৯ সালে। সংহিতা মারা যান বছর খানেক আগে। ছেলে ঋতবানও বহুদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। আর এবার এবার চলে গেলেন সুরমা ঘটকও।

ছবি: ফটোজেনিক

Jui  Banner Campaign
ট্যাগ: ঋত্বিক ঘটকমেঘে ঢাকা তারালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT