আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের দিকে তাকিয়ে ছিলো গোটা বিশ্ব। তবে এক বৈঠকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথে প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রচেষ্টা আপাতদৃষ্টে সরাসরি কোন ফল নিয়ে আসেনি। আলাস্কায় প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষই। তবে পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের জানান, শিগগিরই একটি ত্রিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করতে চান তিনি।







