চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছর পর্দায় দেখা যাবে না তাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

গেল বছর বলিউডের আলোচিত অভিনেত্রীদের তালিকায় নাম ছিল আলিয়া ভাট, তাপসী পান্নু, কিয়ারা আদভানি এবং ভূমি পেডনেকারের মত তুলনামূলক নতুন তারকাদের। চলতি বছরও মুক্তি পাবে এই অভিনেত্রীদের একাধিক সিনেমা। তাদের সাথে যুক্ত হবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের নামও। তবে এবছর পর্দায় দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুরের মত ‘হেভিওয়েট’ অভিনেত্রীদের:

প্রিয়াঙ্কা চোপড়া:
বলিউড থেকে দিনকে দিন যেন সরে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। চার বছর পর গেল বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। কিন্তু ছবিটি আশানুরূপ তেমন সাড়া ফেলাতে পারেনি। একই সাথে মার্কিন পপস্টার নিক জোনাসকে বিয়ে করার পরপরই তিনি যেন পুরোপুরি ভাবে পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। ২০২০ সালে আসার সম্ভাবনা নেই তার কোনো ছবি।

ঐশ্বরিয়া রাই বচ্চন:
দুই বছর আগে ‘ফ্যানি খান’ ছবির মাধ্যমে বলিউডের পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এর আগে দীর্ঘ বিরতির পর করণ জোহরের ‘অ্যা দিল হ্যা মুশকিল’ ছবি দিয়ে লাইমলাইটে আসলেও ‘ফ্যানি খান’ এ সেটি ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। চলতি বছরে তাকেও দেখা যাবে না নতুন কোনো ছবিতে।

আনুশকা শর্মা:
২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমার মাধ্যমে পর্দায় দেখা মিলেছিল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। ছবিটি ব্যাপক ফ্লপ হয়েছিল। এরপর ২০১৯ এ মুক্তি পায়নি এই অভিনেত্রীর কোন ছবি। চলতি বছরও যে আনুশকা কোন ছবির কাজ হাতে নিচ্ছেন না তার প্রমাণ মিলল সম্প্রতি ফিল্ম ফেয়ারে দেওয়া তার এক সাক্ষাতকার থেকে। সেখানে তিনি বলেছেন যে, আমার একটি বিরতি দরকার এবং এটি একটি সঠিক সিদ্ধান্ত। বিয়ের পর থেকে আমি কোন বিরতি ছাড়াই ‘সুইধাগা’ ও ‘জিরো’র জন্য শুটিং করেছি। কিন্তু সেটি ঠিক হয়নি। তাই আপাতত একটু বিরতির সিদ্ধান্ত।

নতুন কোনো ছবিতে এ বছর তাকে দেখা না গেলেও তার প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে এ বছর ব্যস্ত থাকতে দেখা যেতে পারে।

সোনম কাপুর:
গেল বছর মুক্তি পেয়েছে সোনম কাপুরের দুটি ছবি। যার একটি হলো ‘এক লাড়কি কো দেখা তো এইসা লাগা’ এবং অপরটি ‘দ্য জোয়া ফ্যাক্টর’। তবে দুটি ছবির কোনটার জন্যই তেমন প্রসংশিত হয়নি সোনম। বর্তমানে তার হাতে রয়েছে ‘বিটল অব বিটোরা’ সিনেমার কাজ। তবে চলতি বছর সেটি মুক্তি পাওয়ার তেমন কোন সম্ভাবনা নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: আনুশকা শর্মাঐশ্বরিয়া রাই বচ্চনকিয়ারা আদভানিতাপসী পান্নুপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডসোনম কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT