চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে যৌথ প্রতারণার বিরুদ্ধে মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১১:৫৭ অপরাহ্ন ১৮, জুন ২০১৭
বিনোদন
A A
যৌথ প্রযোজনার নামে প্রতারণার অভিযোগ এনে চলচ্চিত্র পরিবারের ব্যানারে আজ রোববার মিছিল, সমাবেশ করে সেন্সর বোর্ড এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চলচ্চিত্রের ১৪ সংগঠন। এরপর এই অবস্থান কর্মসূচি থেকে একটি প্রতিনিধি দল তথ্যমনন্ত্রীর সাথে দেখা করতে মন্ত্রণালয়ে যান।

মিছিল পরবর্তী সমাবেশে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতারা

যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার অভিযোগ এনে চলচ্চিত্র পরিবারের ব্যানারে আজ রোববার মিছিল, সমাবেশ করে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চলচ্চিত্রের ১৪টি সংগঠন। এরপর এই অবস্থান কর্মসূচি থেকে একটি প্রতিনিধি দল তথ্যমনন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করতে তথ্যমন্ত্রণালয়ে যান। কর্মসূচিতে অংশগ্রহণ করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস এসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, সিডাব, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠি, চলচ্চিত্র উৎপাদন সহকারি ব্যবস্থাপক সমিতি এবং চলচ্চিত্র লেখক সমিতি।

এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে থেকে দুপুর ১২টায় শুরু চলচ্চিত্র পরিবার মিছিল শুরু করে। মিছিলে নানা ধরণের স্লোগান দিতে থাকেন অংশগ্রহণকারীরা।  ব্যানার, প্লেকার্ড আর ফেষ্টুনে প্রতিবাদি এ মিছিল পুরো এফডিসি প্রদক্ষিণ করে। এরপর এফডিসির মূল গেটের বাইরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ, প্রযোজক শামসুল হক, চিত্রনায়িকা পপি, পরীমনি প্রমূখ।

মুশফিকুর রহমান গুলজার বলেন, চলচ্চিত্রের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। কিন্তু একটা গোষ্ঠী সরকারকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তকারী যৌথ প্রযোজনার নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যালয়ে যাওয়ার পথে কারওরান বাজারে মিছিলের একাংশ

রিয়াজ বলেন,  ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এদেশ পেয়েছি। সেই দেশের চলচ্চিত্রকে যৌথ প্রতারণার মাধমে ধ্বংসের পায়তারা করছে। চলচ্চিত্রকর্মী হিসেবে  তা কখনোই হতে দেব না। চলচ্চিত্রের এই দূর্দিনে এর পাশে না দাঁড়িয়ে জাজ মাল্টিমিডিয়ার নামে একটি প্রযোজনা সংস্থা বঙ্গবন্ধুর হাতে গড়া এই এফডিসির পরিবারকে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছে যৌথ প্রতারণা করার মাধ্যমে। আমরা এটা কখনোই হতে দেব না।

পপি বলেন, যৌথ প্রযোজনার নামে প্রতারণা করতে দেওয়া যাবে না চলচ্চিত্র পরিবারের সাথে।

পরীমনি বলেন, যারা আমাদের চলচ্চিত্র নিয়ে ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। জয় আমাদের সুনিশ্চিত।

এফডিসির গেটের বাইরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন নেতারা
Reneta

এফডিসির গেটের বাইরে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে মিছিলটি ইস্কাটন গার্ডেনের চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যালয়ের দিকে এগোতে থাকে। হাতিরঝিল দিয়ে মগবাজার হয়ে সেন্সর বোর্ডের কার্যালয়ের সামনে মিছিলটি জড়ো হয়। এরপর সেই মিছিল থেকে একটি প্রতিনিধিদল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আহবানে তার সঙ্গে দেখা করতে মন্ত্রণালয়ে যান। এ প্রতিনিধি দলে ছিলেন পরিচালক সমিতির সভাপতি  মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান ও চিত্রনায়ক ফারুক।

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র পরিচালক সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT