বিনোদন

চলচ্চিত্রে ম্যাডোনার জীবনী, নিজেই পরিচালক!

নিজের বায়োপিক নিজেই পরিচালনা করবেন ৬২ বছর বয়সী মার্কিন পপ তারকা ম্যাডোনা

চলচ্চিত্রে ম্যাডোনার জীবনী, নিজেই পরিচালক!. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ম্যাডোনা চরিত্রে অভিনয়রত একজন নারী, ক্যামেরার সামনে হাসছেন, পটভূমিতে আলো ও স্টুডিও সেট।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মিত হতে যাচ্ছে মার্কিন পপ তারকা ম্যাডোনার বায়োপিক। তবে চমকপ্রদ খবর হলো নিজের বায়োপিক নিজেই পরিচালনা করবেন ৬২ বছর বয়সী এই তারকা!

শুধু পরিচালনা নয়, পাশাপাশি সহযোগী লেখক হিসেবেও থাকছেন তিনি। ইতোমধ্যে বায়োপিকটির সাথে চুক্তিবদ্ধ হয়েছে ইউনিভার্সেল পিকচার্স।

মঙ্গলবার ইউনিভার্সেল পিকচার্স জানিয়েছে, অস্কারজয়ী চিত্রনাট্যকার ডিয়াবলো কোডি সঙ্গে সহযোগী লেখক হিসেবে থাকবেন ম্যাডোনা।

ধারণা করা হচ্ছে, ম্যাডোনার জীবন নির্ভর সিনেমার গল্পে তার নিউ ইয়র্কের সেই বস্তি থেকে বিশ্বজুড়ে সুপারস্টার হয়ে উঠার চিত্র উঠে আসবে।

তবে সম্প্রতি এক বিবৃতিতে ম্যাডোনা বলেন, সিনেমাটিতে সংগীতের ওপর বেশি ফোকাস থাকবে। তিনি বলেন, সংগীত আমায় চালিয়ে রেখেছে এবং শিল্প বাঁচিয়ে রেখেছে। অনেক অব্যক্ত এবং অনুপ্রেরণামূলক গল্প রয়েছে এবং এটি আমার চেয়ে কে বেশি ভাল বলার আছে।

তবে ম্যাডোনা চরিত্রে কে থাকছেন কিংবা আসন্ন সিনেমাটির নাম সম্পর্কে এখন পর্যন্ত খোলাসা করে কিছু জানা যায়নি।

বিষয়:বায়োপিকম্যাডোনালিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…