চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরম অপরিপক্কতা ও অস্থিরতার পরিচয় দিচ্ছে তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়নে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ-ভারত যৌথ টাস্কফোর্স গঠনের খবরে পরিহাস করে বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নিমার্তা মোস্তফা সরয়ার ফারুকী সর্বাগ্রে আমাদের জাতীয় চলচ্চিত্র নীতিমালা করার দাবি জানিয়ে নিজের ফেসবুক পেজে এক পোস্ট দিয়েছেন।

মোস্তফা সরয়ার লিখেছেন, টিভি স্ক্রলে দেখাচ্ছে “দুই দেশের চলচ্চিত্র উন্নয়নে যৌথ ভাবে কাজ করতে ভারত-বাংলাদেশ যৌথ টাস্কফোর্স গঠিত”! কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো :

১) উন্নয়নটা কার দরকার? ভারতের না বাংলাদেশের? শিরোনাম দেখে মনে হচ্ছে দুই দেশেরই উন্নয়ন দরকার । ভারতের চলচ্চিত্র উন্নয়নে বাংলাদেশের সাহায্য দরকার এটা একটা নতুন জ্ঞান বটে।

২) আর যদি বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নের দায়িত্ব বলিউড নিয়ে থাকে সেটাও পৃথিবীর ইতিহাসে এক নতুন জ্ঞানই বটে। কখনো শুনি নাই এক দেশের চলচ্চিত্রের উন্নয়ন আরেক দেশের পক্ষে ঘটানো সম্ভব।

তবে বাংলাদেশ-ভারত সহযোগিতার ক্ষেত্রে নিজের সমর্থন ব্যক্ত করে ফারুকী লিখেছেন, আমি ভারত-বাংলাদেশ সহযোগিতায় পরিপূর্ণ ঈমান আনা একজন মানুষ। আমার বহু কাজের সঙ্গী ভারতের সরকারি প্রতিষ্ঠান এনএফডিসি । ভারতের নিউ ওয়েভের আমি সমর্থক এবং বন্ধু । আমার কাজেরও তারা সমর্থক এবং বন্ধু । আমরা নানাভাবেই একে অপরের সঙ্গে জড়িত। এই সম্পর্ক এবং সহযোগিতা সামনে আরো বাড়বে।

ভারত-বাংলাদেশ যৌথ টাস্কফোর্স গঠনের আগে আমাদের জাতীয় চলচ্চিত্র নীতিমালা করার দাবি জানিয়ে ফারুকী লিখেছেন, “যখনই এইসব ছেলে ভোলানো কথা বলা হয় তখনই রাগ ধরে। আরে ভাই ভারতের ছবি বাংলাদেশে ঢোকাতে চান, সেটাতে সমস্যা তো নাই। আগে আমাদের জাতীয় চলচ্চিত্র নীতিমালাটা হতে দেন। সেখানে নীতি ঠিক হোক কত শতাংশ আমদানি করা যাবে, স্থানীয় ছবি কত শতাংশ দেখাতে হবে, বিদেশী ছবির উপর কর কত শতাংশ হবে।”

Reneta

“কিছুদিন আগে আমরা অনেকেই নীতিমালার উপর মতামত দিয়ে এসেছিলাম । সেগুলো কি হলো এখনও জানি না। তো সেই নীতিমালা ঠিক হলে তো আর এইসব টাস্কফোর্স লাগছে না ।”

এ বিষয়টি বাংলাদেশ বা ভারত কারও উপকারে লাগবে মন্তব্য করে ফারুকী লিখেছেন, “ভারতের বন্ধুদের বোঝার সময় এসেছে এই বিষয়টা যারা ডিল করছে, তারা চরম অপরিপক্কতা ও অস্থিরতার পরিচয় দিচ্ছে । এটা বাংলাদেশের তো নয়ই, ভারতেরও উপকার করবে না। মনে রাখা প্রয়োজন, অস্থিরতা উইকেট পতনের কারণ।”

এছাড়াও এক্ষেত্রে আমাদের যোগ্য লোকের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে ফারুকী লিখেছেন, “আর টাস্কফোর্স যদি বানানো হয় এর বাইরের গুরুত্বপূর্ন কিছু কাজ করার জন্য, যেমন কার্যকর যৌথ প্রযোজনা বাড়ানো, তাহলে আমার প্রশ্ন আমরা কি এইরকম একটা টাস্কফোর্সে কাজ করার মতো যথাযথ জ্ঞানওয়ালা লোকজন আমাদের টিমে দেখবো? নতুন এই দুনিয়ার প্রযুক্তিগত, বানিজ্যিক এবং সৃজনশীল চ্যালেঞ্জগুলো মাথায় রেখে আমাদের হয়ে যথাযথ ভয়েস রেইজ করার লোক যদি না থাকে তাহলে আমাদের সামনে বিপদ আছে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT