চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ‘শাটল ট্রেন’ এর ৫দিন ব্যাপী প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ন ১০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রদিপ ঘোষের নির্মিত “শাটল ট্রেন” চলচ্চিত্রের চট্টগ্রামে প্রদর্শনী উপলক্ষে ৯ এপ্রিল বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শাটল ট্রেন চলচ্চিত্রের পরিচালক ও নির্মাতা প্রদিপ ঘোষ।

লিখিত বক্তব্যে প্রদিপ ঘোষ বলেন, ১৯৮১ সাল থেকে পথচলা শুরু করে এখনো শিক্ষার্থীদের নিত্যসঙ্গী হিসেবে চলমান এই শাটল ট্রেন। শাটল ট্রেন যেন একটি মঞ্চ। আর এই মঞ্চের শিল্পী হলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রতিদিন আসা যাওয়ার সময় বগির দেয়ালে ‘ড্রাম’ চাপড়িয়ে উচ্চস্বরে গান গেয়ে সারা বগি মাতিয়ে রাখে। এ বগিতেই গান গাইতে গাইতে শিল্পী হয়ে উঠেছেন অনেকেই। তাঁদের মধ্যে আজ দেশের অন্যতম তারকা শিল্পী হলেন নকীব খান, পার্থ বড়ুয়া, এস আই টুটুল সহ আরও অনেকেই। শুধু গান নয় এই ট্রেনকে ঘিরে গড়ে উঠেছে হাজারো গল্পকথা অনেক প্রেম কাহিনী। শাটল ট্রেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসূত্রে গাঁথা। এই শাটল ট্রেনকে কেন্দ্র করেই রচিত হয় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি-কান্না, প্রেম- ভালোবাসা ও আনন্দ-বেদনার মহাকাব্য। এই মহাকাব্যের কিছু সময়, কিছু ঘটনা আর অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’।

এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ শহিদুর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, সংগঠক ও শিল্পী শাহারিয়ার খালেদ, কবি ও সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল এবং চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক রিফাত মোস্তফা।

প্রদীপ ঘোষ আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গণ-অর্থায়নে নির্মাণ হয়েছে এই চলচ্চিত্র এবং দেশের প্রথম গণ-অর্থায়নের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “শাটল ট্রেন”। এতে মোট ছয়টি মৌলিক গান রয়েছে। সবগুলো গান এর কথা সুর ও কণ্ঠ দিয়েছে চবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এছাড়াও ট্রেনের বগি ভিত্তিক গান রয়েছে। এতে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। পরিচালনা করেছেন ৩৪তম ব্যাচের চারুকলা বিভাগের সাবেক ছাত্র ও চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ এবং প্রধান সহকারী পরিচালক ৩৪তম ব্যাচের ফিন্যান্স বিভাগের রিফাত মোস্তফা।

আগামী ১১,১২,১৩ ও ১৫ এপ্রিল চট্টগ্রাম শহরের থিয়েটার ইনস্টিটিউটে সকাল ১০টা-রাত ৯টা পর্যন্ত প্রদর্শন করা হবে এই চলচ্চিত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনশাটল ট্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ৩৪৫ রোহিঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড় খবর!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি নিয়ে জরুরি বৈঠকে নৌ উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টেলিভিশনের নির্বাচন কাভারেজ প্রস্তুতি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
মোস্তাফিজুর রহমান

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT