চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চট্টগ্রামের যেকোন জায়গায় হাসপাতাল হোক, তবে সিআরবিতে নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রাম, জনপদ
A A

‘নাগরিক সমাজ চট্টগ্রাম’ এর সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বলেছেন: চট্টগ্রামের যেকোন জায়গায় হাসপাতাল চাই, তবে সিআরবিতে নয়।

শনিবার নাগরিক সমাজ চট্টগ্রাম আয়োজিত বালুচরাত্ব ২নং জালালাবাদ ওয়ার্ডে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইব্রাহীম হোসেন বলেন: আমরা এই সরকারের উন্নয়নের শুভাকাঙ্ক্ষী, আমরাও উন্নয়ন চাই, হাসপাতালও চাই তবে তা হতে হবে নগর ও নাগরিক বান্ধব, চট্টগ্রাম শহরে রেলওেয়ের অনেক জায়গা রয়েছে, শুধু সিআরবি ছাড়া অন্য যেকোন জায়গায় হাসপাতাল করলে আমাদের কোন আপত্তি থাকবে না।

তিনি আরও বলেন: এখানে রয়েছে শতবর্ষী বৃক্ষ, শহীদের কবর। যারা সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের পক্ষে চট্টগ্রামের মানুষ তাদের ক্ষমা করবে না, তারা চট্টগ্রামবাসীর কাছে ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হবেন, ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি এম রেজাউল আলম রিপনের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ ধর্মবিষয়ক সম্পাদক এম আর এ হৃদয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের যুগ্ম সচিব রাশেদ হাসান, সদস্য প্রণব চৌধুরী, নগর যুবলীগের সদস্য হাজী ইব্রাহীম, মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, মো মোস্তাফা, মো মোজাম্মেল, সুলক, সাংবাদিক আমিন মুন্না, নগর ছাত্রলীগের পরিবেশক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সৌরভ, আব্দুল্লাহ আল তানিম, আফনান মাহমুদ তুরিন, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু।

Jui  Banner Campaign
ট্যাগ: সিআরবিহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT