চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চটকদার বিজ্ঞাপনে ছন্দহীন শিক্ষা

শেখ জাহিদুজ্জামানশেখ জাহিদুজ্জামান
১১:০১ পূর্বাহ্ন ২০, জুন ২০১৫
মতামত
A A

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নিজেকে জানার সঙ্গে বিশ্বকেও জানা। কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী হয়ে পড়ছে ছন্দহীন। শিক্ষার উদ্দেশ্য হয়ে পড়ছে অর্থহীন। আজকাল বিষয়ভিত্তিক জ্ঞানার্জন করে জীবন ধারণের সুযোগ হয় না। অথচ যেখানে জ্ঞানার্জন করতে হবে নিজেকে জানার জন্য, আজ সেখানে জ্ঞান অর্জন শব্দটিই যেনো মুমূর্ষু।

একটা সময় ছিলো যখন মেধাবীদের অনেক পড়ালেখা করতে হতো। কিন্তু পড়ালেখা এখন আর মেধা নয়, বাণিজ্য হয়ে গেছে। আসলে শিক্ষা বলতে আমরা কি বুঝি? শিক্ষা বলতে সাধারণত আমরা জ্ঞান অর্জনকেই বুঝে থাকি। কিন্তু আজ আর শিক্ষাকে শিক্ষা বলা যায় না, এটি হয়েছে একটি বাজার। যে বাজার থেকে অর্থের বিনিময়ে কেনা যায় শিক্ষা।

আপনারা হয়তো ভাবছেন বাজার হতে অর্থের বিনিময়ে কি শিক্ষা ক্রয় করা যায়। হ্যাঁ, যায়। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আজ শিক্ষার নামে বাণিজ্যের ফাঁদ পেতে বসেছে। খাবার দিয়ে মাছকে যেমন লোভ দেখানো হয়, তেমনই হয়েছে শিক্ষাও। আর সেই লোভের ফাঁদে যখন মাছ পা দেয় ঠিক তখন সেই মাছের অবস্থা যেমন হয়, আমাদের শিক্ষার্থীদের অবস্থাও ঠিক তেমনটাই বলা যায়।

এসব শিক্ষাঙ্গনে না আছে ভালো শিক্ষার পরিবেশ, না আছে পর্যাপ্ত সংখ্যক ভালো শিক্ষক। একজন শিক্ষক যদি না শেখান, একজন শিক্ষার্থীর শেখাটা কখনো সহজ হয় না। শিক্ষক উন্নতমানের হলে তাঁর ছাত্ররাও উন্নতমানের হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

তবে শিক্ষককে শুধু ভালো হলেই হবে না, তাঁকে তাঁর শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করতে হবে যা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় না। একজন শিক্ষকের বড় চ্যালেঞ্জ তাঁর ছাত্রদের আজীবন জ্ঞানের রাজ্যে বিচরণ করতে উদ্বুদ্ধ করা। সেটি বর্তমানে ভাবাই অতীত।

গণমাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চটকদার বিজ্ঞাপন ও রাস্তার অলিতে-গলিতে বিল বোর্ডের চিত্র কমবেশি সবারই চোখে পড়ে। অবশ্যই ভাবার বিষয়! শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো বিজ্ঞাপন কিংবা বিলবোর্ডের প্রয়োজন আছে কি?

Reneta

যেখানে জ্ঞানের আলো সরবরাহ করা বা জ্ঞান দান করা হয় সেটার কি প্রচারের প্রয়োজন আছে? সেটারই প্রচারের প্রয়োজন আছে যেটা ব্যবসাকেন্দ্রিক। শিক্ষা তো আর বাণিজ্য নয়। তাহলে প্রশ্ন থাকতেই পারে শিক্ষা আজ কেনো বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হয়েছে?

আর এসব চটকদার বিজ্ঞাপন দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র চোখে পড়ারই মতো। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম চলছে মূলত: একটি ভবনের কয়েকটি রুম ভাড়া নিয়ে। আর রাজধানীর অভিজাত এলাকায় গড়ে উঠা শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে সেগুলোতে চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা। কর্তৃপক্ষ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা দেওয়ার কথা বললেও পরবর্তীতে চোখে মেলে ভিন্নতা। প্রতিটি সেবার বিনিময়ে গুণতে হয় কাড়ি কাড়ি অর্থ। আর অর্থ ছাড়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা পাওয়ার চিন্তা করা আকাশ-কুসুম ছাড়া কিছুই নয়।

অথচ দেশের অনেক নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কিংবা বিলবোর্ডের প্রয়োজন হয় না। কেননা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীই একেকটি বিজ্ঞাপন ও বিলবোর্ড। এখন প্রশ্ন থাকতেই পারে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি বিজ্ঞাপন ও বিলবোর্ড হয়ে থাকে, তা হলে গণমাধ্যমে প্রচার হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেনো বিজ্ঞাপন বা বিলবোর্ড হতে পারে না! এই জন্য হতে পারছে যে, এসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে কাড়ি কাড়ি অর্থ নিলেও তাদেরকে প্রকৃত জ্ঞান দানে ব্যর্থ হচ্ছে।

আমরা ভুলভাবে মনে করি, যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নজরকাড়া কিংবা চোখ ধাঁধানো বিজ্ঞাপন গণমাধ্যমে প্রচার হয় না সেগুলো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নয়। আবার কিছু কিছু অভিভাবক মনে করেন, শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাস রুম ও সুন্দর পরিপাটি ভাবে সাজানো প্রতিষ্ঠানই মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান। আজ নিজেকে বড়ই অসহায় মনে হয়। আমাদের ভাবনা, চিন্তা-চেতনা আজ কোথায় গিয়ে পৌঁছেছে সেটাই ভাবার বিষয়।

আর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করানো হয় মুখস্তকরণের মাধ্যমে। তাইতো আমাদের এই মুখস্থবিদ্যা সর্ম্পকে রবীন্দ্রনাথ দুঃখ করে বলেছেন, ‘যে ছাত্র পকেটে করে নকল নিয়ে পরীক্ষার হলে ঢোকে তাকে তোমরা হল থেকে খেদিয়ে দাও, আর যে মগজের ভেতর চুরি করে নিয়ে ঢোকে তাকে তোমরা শ্রেষ্ঠ ছাত্রের সম্মান দাও, এ কেমন শিক্ষাব্যবস্থা।’ আরেকটি প্রাচীণ প্রবাদ আছে: ‘তুমি যদি কাউকে এক কেজি মাছ দাও তাহলে তার একদিনের আহারের ব্যবস্থা করলে, আর যদি কাউকে মাছ ধরতে শিখিয়ে দাও তাহলে তুমি তার সারা জীবনের খাবারের ব্যবস্থা নিশ্চিত করলে।’

তাইতো পণ্ডিত নেহেরু বলেছিলেন, ‘আগামী দিনের ভারত কেমন হবে, তা নির্ধারিত হবে শ্রেণি কক্ষসমূহে।’

আসলে অঢেল টাকা ঢেলে যে মেধা বাড়ানো যায় না, সেটি আজ আমাদের অভিভাবকদের কে বোঝাবে? শুধু পুঁথিগত বিদ্যায় প্রাণের স্পন্দন জাগে না। শিক্ষা আনন্দময়, আনন্দঘন, নিজের জীবনের জন্য প্রয়োজন। মানবসম্পদ উন্নয়নে শিক্ষাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। জীবনমুখি ও কর্মমুখি শিক্ষার মাধ্যমে যেমন দক্ষ মানবসম্পদ সৃষ্টি করা সম্ভব। তেমনিভাবে ‘শিক্ষা একটি গাছের মতো যা একবার লাগালে তা হতে ফুল, ফল আর অক্সিজেন পাওয়া যায় সারা জীবন’। মনে হয় একথাটি আমরা ভুলেই গেছে। আমরা ছুটেই চলেছি শিক্ষার পেছনে কিন্তু প্রকৃত জ্ঞান অর্জনের পেছনে নয়।

অথচ আজকের পৃথিবীতে ইউরোপের দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়ার চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া উন্নতি লাভ করেছে জীবনমুখি শিক্ষার প্রসারের মাধ্যমেই। আর আমরা দিন দিন শিক্ষাকে বাণিজ্যিকরণ করে দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছি। তাইতো রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘জীবন যেমন হওয়া উচিত, শিক্ষাও তেমন হওয়া উচিত।’ জীবন ও শিক্ষা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই জীবনের চাহিদা মেটাতে সক্ষম সেরকম শিক্ষা চাই।

আর এখন সবার কাছেই জিপিএ-৫ মুড়ি-মুড়কি। এই তথাকথিত সর্বোচ্চ ভালো ফলাফলের সার্টিফিকেট নিয়ে সবাই তৃপ্তির ঢেঁকুর তুললেও পরবর্তীতে উচ্চতর শিক্ষা কিংবা কর্মক্ষেত্রে গিয়ে যোগ্যতা প্রমাণ করতে পারছে না। এতে একদিকে যেমন শিক্ষার সুফল থেকে বঞ্চিত হচ্ছে জাতি, অন্যদিকে সমৃদ্ধ সার্টিফিকেট অর্জন করেও চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয় আমাদের তরুণ-তরুণীদের।

শিক্ষাকে বাণিজ্যকরণ না করে কিভাবে আমাদের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা লাভ করতে পারে সে লক্ষে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর শিক্ষামন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষা কি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হবে নাকি হবে না। মনে রাখতে হবে, বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততা চাইলে এদেশে মানসম্মত শিক্ষার্থীর নামে শুধু সার্টিফিকেটধারী শিক্ষার্থীর জন্ম হবে।

শিক্ষায় জাতিকে উন্নয়ন ঘটাতে পারে। এর মাধ্যমে মানুষকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে আলোকিত জীবন গঠনের পথ প্রশস্ত করে। উন্নত শিক্ষা আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকার প্রেরণা যোগায়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়শিক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ খেলা হচ্ছে না নেইমারের, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

মার্চ ২৩, ২০২৬

আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত অন্তত ৩০

মার্চ ২৩, ২০২৬

‘গঠনমূলক আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড

মার্চ ২৩, ২০২৬

স্বর্ণ-রূপার বাজারে ধস, কয়েক ঘণ্টায় উধাও ২ ট্রিলিয়ন ডলার

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT