চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকোরিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ পূর্বাহ্ন ০২, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

কক্সবাজারের চকোরিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত ডাকাত আলী আজগর (৩০) নিহত হয়েছে। এসময় পুলিশের ৩ সদস্য ও অন্য এক ডাকাত আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি একনলা বন্দুক, একটি ফাইভগানসহ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোরে চকোরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজগর উপজেলার ডুমখালী এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি ইনু বাহিনী নামের একটি সক্রিয় ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করে পুলিশ।

ওই ঘটনায় আহত ডাকাত দলের সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এসআই আলমগীর, কনেস্টবল সিজল পালিত ও নুরুল ইসলামকে চকোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চকোরিয়া থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, ইনু বাহিনীর সদস্যদের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাতকে আটক করা হয়।

তিনি জানান, চকোরিয়া হাসপাতালে আনার পর আলী আজগরকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

Reneta

ওসি দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি ফাইভগান, ১৩ রাউন্ড গুলি, ২২ রাউন্ড খালির খোসা ও ২টি কিরিস উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ সেরা লিওনেল মেসি

শঙ্কা কাটিয়ে ফিরছেন মেসি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট ট্রাম্প

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব জনপ্রিয় হিল স্টেশনেই আছে ‘মল রোড’, কিন্তু কেন?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT