চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২১
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, শনিবার ভোর বেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) এবং পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চান মিয়ার ছেলে আবু তালেব (৪০)।

আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহত ও আহতরা সকলে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির যাত্রী বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে উপ-পরিদর্শক সিরাজুল বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলাম নগর এলাকায় কক্সবাজার মুখি যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক ঘটনাস্থলে নিহত এবং ৮ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

Reneta

হাইওয়ে পুলিশের এ উপ-পরিদর্শক জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে।

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সিরাজুল।

Jui  Banner Campaign
ট্যাগ: চকরিয়াচকরিয়ায়সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT