চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোষণা দিয়েও কেন মুক্তি পেছালো ‘দ্য ফ্যামেলি ম্যান’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

১২ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামেলি ম্যান’ এর সিজন টু। কিন্তু মুক্তির ঠিক এক সপ্তাহ আগে সিরিজের দুই পরিচালক রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডি কে জানালেন মন খারাপের সংবাদ! 

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ওয়েব সিরিজটির পরিচালক জানিয়েছেন, আমরা জানি আপনারা সবাই ফ্যামিলি ম্যানের নতুন সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা সত্যিই আপনাদের সমস্ত ভালবাসায় কৃতজ্ঞ এবং বিনীত! কিন্তু আপনাদের সবাইকেই সিরিজটি দেখার জন্য আরো একটু অপেক্ষা করতে হবে।

বিবৃতি আরো জানানো হয়, সকলের উদ্দেশ্যে জানাতে চাই যে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’ এই গ্রীষ্মে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে! আমরা নিশ্চিত যে এটি আপনারা পছন্দ করবেন।

এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’ এর নির্মাতারা এর টিজার প্রকাশ করেছিলেন, যা ব্যাপক প্রসংশিত হয়েছিল। তখন জানিয়েছিলেন, খুব শিগগির সিরিজটির ট্রেলারও প্রকাশ্যে আসবে। কিন্তু তার আগেই অন্য ঘোষণা!

বেশ আগেই ওয়েব সিরিজটির শুটিং শেষ হয়ে গেছে। একই সাথে ডাবিংয়ের কাজও সম্পন্ন করছেন মনোজ বাজপেয়ী। তবে কেন মুক্তি পেছানো হলো? তার কারণ না জানালেও ধারণা করা হচ্ছে, পোস্ট প্রোডাকশনের কাজে সময় বেশী লাগছে বলেই সিরিজটির মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে।

শ্রীকান্ত নামে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে ওয়েব সিরিজটিতে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। এই সিজনে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কেনেনিকে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজবলিউড অভিনেতামনোজ বাজপেয়ীসামান্থা আক্কেনেনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT