চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ দিতে এসে নয় লাখ টাকাসহ আটক এক যুবক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৮
অপরাধ
A A
ঘুষ

ঘুষ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে চাকরি প্রার্থী ইলিয়াস হোসেন (৩১) নয় লাখ টাকা ঘুষ দিতে এলে ছাত্রদের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বাংলা বিভাগে অধ্যাপক বিশ্বজিৎ এর অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চাকরি প্রার্থীর ইলিয়াস হোসেন (৩১) পাবনা জেলার সুজানগর থানার মধ্যপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের মো আব্দুল হামিদ খান ও সুফিয়া খাতুনের ছেলে। পড়াশুনা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর মো গোলাম সারোয়ার চ্যানেল আই অনলাইনকে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পান গত জুনে। বিভিন্ন পদে নিয়োগের জন্য সার্কুলার দেয়া হয় এ বছরের ফেব্রুয়ারিতে। ইলিয়াস তিনটি ‘অফিসার পদে’ আবেদন করেন। তারপর থেকেই এই লোক বিভিন্ন সময়ে উপাচার্যের কাছে চাকরির জন্য ধর্না দিতে থাকেন। এর আগেও একবার ইলিয়াস অধ্যাপক বিশ্বজিৎকে ১৪ লাখ টাকা ঘুষ দিতে চান এবং নানা সময়ে চাকরি চেয়ে মোবাইলে নানান ধরনের মেসেজ দেন যেগুলোর প্রমাণ আছে বলে জানান গোলাম সারোয়ার।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রওশন আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অবকাঠামো না থাকায় আমরা ধানমণ্ডিতে অবস্থিত একটি লিঁয়াজো অফিসে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছি। ভিসি স্যার সেজন্য ঢাকায় আছেন। চাকরির জন্য বেপরোয়া এই যুবক স্যারকে ফলো করার জন্য ঢাকার কাঁটাবনে অবস্থিত আল-বাড়াক টাওয়ারের ১২/বি২ ফ্ল্যাটে থাকা শুরু করেন।

সর্বশেষ আজ সকালে উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের বাংলা বিভাগের অফিস কক্ষে সকাল ১১ টার দিকে আসেন এই চাকরি প্রার্থী।

Reneta

রওশন আলম বলেন, সে ভিসি স্যারের রুমে এসে বলে স্যার আপনার জন্য একটা উপহার আছে। এই বলে স্যারের টেবিলে ৯ লাখ টাকার একটি প্যাকেট রাখে। টাকা দেখে স্যার ধমক দিলে সে দৌড়ে পালিয়ে যায়। এসময় স্যারও পেছনে চিৎকার দিয়ে ধাওয়া করেন। সেসময় ছাত্ররা এসে ইলিয়াসকে ধরে ফেলে। পরে পুলিশ ডেকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ চ্যানেল আই অনলাইনকে বলেন, সকাল ১১ টার দিকে আমি আমার অফিসে ছিলাম। এসময় ছেলেটি আসে। সে আমার টেবিলে একটি ব্যাগ রাখে। এতে কি আছে জানতে চাইলে, সে কিছু না বললে আমি ব্যাগ খুলে দেখি। আমি তাকে ধরে ফেলতে চাইলে সে দৌড় দেয়। এসময় কলাভবনের কয়েকজন ছাত্র তাকে ধরে আমার অফিসে নিয়ে আসে। পরে আমি তাকে ডিন অফিসে নিয়ে যাই। সেখান থেকে শাহবাগ থানার পুলিশে সোপর্দ করা হয়।

শাহবাগ থানার ওসি (তদন্ত) বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘুষ দিতে চাইলে তারা একজনকে ধরে ফেলেন। পরে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে এসেছি।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘুষ-দুর্নীতিঘুষের টাকাসহ আটকরবীন্দ্র বিশ্ববিদ্যালয়লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT