চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরেও ‘নাম্বার টেন’ ফেদেরার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

একটা-দুটো নয়, দশম সুইস ইনডোর খেতাব জিতলেন রজার ফেদেরার। নিজ শহর বাসেলে রোববার রাতের ফাইনালে তিনি ৬-২, ৬-২ সেটে হারান অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে। বাসেলে ফেড-এক্স টানা ২৪ ম্যাচ জিতলেন। আর এটি তার ১০৩তম এটিপি খেতাব।

মজার ব্যাপার হল, ৩৮ বছরের ফেদেরার যখন ১৯৯৮ সালে প্রথমবার বাসেলে খেলেন, তখন জন্মই হয়নি ২০ বছরের প্রতিদ্বন্দ্বী ডি মিনাউরের। তরুণ অজি তারকাকে ফেদেরার বিন্দুমাত্র সুযোগ দেননি ফাইনালে। ম্যাচ শেষ হয়ে যায় মাত্র এক ঘণ্টা আট মিনিটে।

গতি, শক্তিশালী গ্রাউন্ড স্ট্রোক আর দুরূহ কোণ থেকে মারা শটে ফেদেরার বিপর্যস্ত করেন ডি মিনাউরকে। বাসেলে এই খেতাব জিততে ফেডে-ক্সকে খেলতে হয়েছে চারটি ম্যাচ। সেই চার ম্যাচে একটিও সেট হারেননি সুইস তারকা।

শুধু তাই নয়, একটি সেটও যায়নি টাইব্রেকারে। এই সপ্তাহে পুরো টুর্নামেন্টে তিনি সবচেয়ে বড় ম্যাচ খেলেছিলেন ৭৯ মিনিটের। চলতি বছরে চারনম্বর খেতাব জিতলেন ফেদেরার।

নিজ শহরে দশম খেতাব তার চোখে পানি এনে দেয় পুরস্কার মঞ্চে। ট্রফি হাতে নেয়ার পর ফেদেরারের মন্তব্য, ‘আমার এখানে দশটা খেতাব কেন, একটা খেতাব জিতব বলেও ভাবিনি! সবাইকে ধন্যবাদ। আশা করি, আগামী বছর আবার দেখা হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: রজার ফেদেরারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT