চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহক তথ্যের নিরাপত্তায় নতুন সুবিধা আনছে চাপে থাকা ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ন ২৮, মার্চ ২০১৮
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক-তদন্তে হাজির হবেন না জাকারবার্গ

ফেসবুকের সংগ্রহ করা গ্রাহক তথ্য পর্যবেক্ষণ সহজ করতে নতুন সুবিধা যুক্ত করেছে জনপ্রিয় সামাজিক মাধ্যমটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা এসব তথ্যের নিরাপত্তা বুঝে সহজেই দেখতে ও প্রয়োজনে তা সরিয়ে ফেলতে পারবে। সম্প্রতি গ্রাহক তথ্য নিরাপত্তা বিষয়ে বিশ্বজুড়ে চাপে থাকা ফেসবুক এ ঘোষণা দিয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন ফিচারগুলো যুক্ত করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেসবুক। এই টুলসের মাধ্যমে, ফেসবুক কিভাবে গ্রাহকের তথ্য সংগ্রহ করে তাও দেখতে পারবে ব্যবহারকারীরা। নতুন তথ্য সংগ্রহ বন্ধও করে দিতে পারবে।

এক বিবৃতিতে ফেসবুক জানায়, কেউ কেউ অতীতে শেয়ার করা পোস্ট ডিলিট করতে চায়। অনেকের আবার ফেসবুকের কাছে যেসব তথ্য আছে, তা নিয়েই শুধু কৌতুহলী। তাই আমরা এক্সেস ইউর ইনফরমেশন নিয়ে আসছি- যাতে করে ব্যবহারকারীরা নিরাপদে তাদের তথ্যে প্রবেশ ও ব্যবস্থাপনা করতে পারবে।

মোবাইল ডিভাইসে সেটিংস মেন্যু নতুন করে সাজাচ্ছে ফেসবুক। এতে একটি নতুন প্রাইভেসি শর্টকাট মেন্যুর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট নিরাপদ করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করতে পারবে। এর মাধ্যমে শেয়ার করা তথ্য, পোস্ট, সার্চ করা বিষয়ও মুছে ফেলতে পারবে।

ফেসবুকে শেয়ার করা তথ্য- যেমন: আপলোড করা ছবি, টাইমলইনের পোস্ট ও কন্টাক্টগুলো ডাউনলোড করে রাখতে পারবে ব্যবহারকারীরা।

Reneta

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, “আমরা সম্প্রতি ব্যবহারকারীদের প্রাইভেসি ও সিকিউরিটি সেটিংসগুলো প্রাইভেসি শর্টকাটস এ নিয়ে এসেছি। এতে এর ব্যবহার আরও সহজ হবে। আাগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটা সবার সামনে আনছি।”

অনুমতি ছাড়া কোটি কোটি ব্যবহারকারীর ফেসবুক তথ্য চুরি করেছে কেমব্রিজ অ্যানালিটিকা। সেই তথ্য ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে ব্যবহার করে জনমতকে প্রভাবিত করেছে ব্রিটিশ সংস্থাটি। ব্রেক্সিটের সময়ও জনমতকে প্রভাবিত করতে সেই তথ্যকে কাজে লাগানো হয়। এতে ফেসবুক তার ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠে।

এমন অভিযোগ উঠার পর থেকে এখন পর্যন্ত ফেসবুকের শেয়ার কমেছে ১৮ শতাংশ। কোম্পানির মার্কেট ভেল্যু কমেছে প্রায় শত বিলিয়ন ইউএস ডলার।

Jui  Banner Campaign
ট্যাগ: ফেসবুকলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT