চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আর জনগণের ত্রাহিদশা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩২ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A
গ্যাস

আবাসিক গ্যাসের চুলার গ্যাসের দাম প্রায় শতভাগ বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস গ্যাস কোম্পানি। এক চুলার জন্য যারা এখন মাসে বিল দেন ৭৫০ টাকা, তা ১ হাজার ৩৫০ টাকা করার প্রস্তাব এসেছে। এ ছাড়া ৮০০ টাকার দুই চুলার বিল প্রস্তাব করেছে ১ হাজার ৪৪০ টাকা করার জন্য। শতাংশ হিসেবে এই বাড়ানোর প্রস্তাব গড়ে প্রায় ১০৩%। বিষয়টি নিয়ে চিন্তা ও উদ্বেগ প্রকাশ করেছে সর্বস্তরের জনগণ।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়ানো-নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। গত বছরের অক্টোবরে সংস্থাটি গ্যাসের দাম বাড়িয়েছিল কমিশন। তবে তখন তা জনগণকে দিতে হয়নি, সরকার ভর্তুকি হিসেবে এক বছরের জন্য সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে। আর এই দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করেছে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির মিলনায়তনে। গণশুনানিতে উপস্থিত থাকা নাগরিকদের বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা গণশুনানিকে ‘বেআইনি’ উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

ব্যবসায়ীরা এই দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। আবার গ্যাসের দাম বাড়ালে উদ্যোক্তারা দেউলিয়া হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছে তারা। গণশুনানিতে আবাসিকের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র ও যানবাহনে ব্যবহৃত সিএনজির দামও মিটার প্রতি সর্বনিম্ন ৬ টাকা ও সব্বোর্চ ১৬ টাকা বৃদ্ধির প্রস্তাব করেছে তিতাস গ্যাস।

এক অর্থবছরে গ্যাসের মূল্য একবারের বেশি বৃদ্ধি করা যায় না মর্মে বিইআরসির আইনে উল্লেখ থাকলেও আবার এই গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া আমাদের ভাবাচ্ছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও উৎপাদন ব্যয় বেড়ে যেতে পারে আবারও গ্যামের দাম বাড়ালে। আয়-ব্যয়ের হিসেবে বর্তমানে লাভে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের উপরে বাড়তি মূল্যের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে কেন, তা আমাদের কাছে পরিষ্কার না। বিষয়গুলোর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা প্রেক্ষাপট চিন্তা করে সংশ্লিষ্টরা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমাদের আশাবাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাসের দামগ্যাসের দাম বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT