চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাল গ্যাডটকে ‘রাইজিং স্টার’ বানিয়ে দিল ‌ওয়ান্ডার ওমেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ন ১০, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
গ্যাল গ্যাডট- ওয়ান্ডার ওমেন

গ্যাল গ্যাডট- ওয়ান্ডার ওমেন

ওয়ান্ডার ওম্যান সেজে বিশ্ব মাতিয়েছেন গ্যাল গ্যাডট। কখনো সুন্দরী আবার কখনো ভয়ংকর। এই দুই বিপরীতধর্মী চরিত্রের সমন্বয়ই তাকে বানিয়েছে একজন সফল নারী সুপার হিরো। । এবার এ অভিনেত্রীর হাতে উঠতে যাচ্ছে দ্য রাইজিং স্টার বা সেরা উদীয়মান তারকার পুরস্কার।

পাম স্প্রিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার হাতে উঠবে এ পুরস্কার। আগামী বছরের জানুয়ারির ৪ থেকে ১৫ তারিখ পর্যন্ত ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্রের এই উৎসব।

‘ওয়ান্ডার ওম্যানে গ্যাল গ্যাডটের অভিনয় ছিল বিস্ময়কর রকম ভালো। সে শক্তিশালী ও কৌতূহলী। তার অভিনয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে’। আর তাই এ পুরস্কার তারই প্রাপ্য বলে মনে করেন, ফেস্টিভ্যাল চেয়ারম্যান হ্যারোল্ড মাটজনার। তিনি বলেন, গ্যাল গ্যাডট ইতিমধ্যেই অনেকের অনুপ্রেরণা হয়ে দাড়িয়েছে।

২০০৪ সালে ইসরাইলের হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন গ্যাডট। এরপর তার ক্যারিয়ার দৌড়াতে থাকে একজন ফ্যাশন মডেল হিসেবে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের চতুর্থ ছবিতে গিজেলের ভূমিকায় তাকে প্রথম দেখা যায় বড় পর্দায়। তার আলোচিত অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ট্রিপল নাইন’ ও ‘ক্রিমিনাল’।

তবে সব কিছুকে ছাপিয়ে গ্যাডটের পরিচয় ওয়ান্ডার ওম্যান হিসেবে। বিশ্ব জুড়ে অসম্ভব ব্যবসা সফল হয়েছিল এই ছবিটি। সুপার হিরোর বেশে সিনেমা বিশ্বে দারুণ এক ‘ঢেউ’ তুলেছেন গ্যাল গ্যাডট। হিব্রু শব্দ গ্যালের মানেও কিন্তু ঢেউ। সে ঢেউ দিয়ে সরব করে ফেলেছেন চারদিক। ভ্যারাইটি

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাল গ্যাডটরাইজিং স্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT