চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপ হাতে মেসি, ‘চুমু’ দিচ্ছেন রোনালদোকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ন ২২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
সালভা টিভবয়ের সাড়া ফেলা দেয়ালচিত্রটি

সালভা টিভবয়ের সাড়া ফেলা দেয়ালচিত্রটি

‘এল ক্লাসিকো’ শুনলেই মনে ফুটে ওঠে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ নামের দুই ফুটবল জায়ান্টের ঐতিহাসিক দ্বৈরথের চিত্র। ফুটবল বিশ্ব বুঁদ হয়ে থাকে এই রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায়। রোববার আবারো মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল। স্বাভাবিকভাবেই তাতে থাকছে যুদ্ধের দামামা। আর থাকছে দুই মহাতারকা মেসি-রোনালদোর দ্বৈরথ। এই দুই তারকাকে ঘিরেই যখন আলোর বেশিরভাগটা, তখন তাদের নিয়ে আঁকা এক ছবিতেই শান্তির পতাকা ওড়ালেন সালভা টিভবয় নামের এক ইতালীয় চিত্রশিল্পী।

বার্সেলানায় আবাস গড়া দেয়ালচিত্রী টিভবয় ক্লাসিকো লড়াইয়ের আগে দুই দলের দুই কাণ্ডারিকে নিয়ে নজরকাড়া যে চিত্রটি একঁছেন, তাতে দেখা যাচ্ছে- একে অপরকে জড়িয়ে চুমু খাচ্ছেন মেসি-রোনালদো। মেসির হাতে শোভা পাচ্ছে একটি লাল গোলাপও। দেয়ালচিত্রটি সাড়া ফেলেছে ফুটবল বিশ্বজুড়েই।

টিবভয় ১৩ বছর ধরে বার্সেলোনায় বাস করছেন। ক্লাসিকোর উত্তেজনা সম্পর্কে তার ভালোই জানা। বার্সা-রিয়ালের খেলোয়াড়দের মাঝে যে যুদ্ধাংদেহী মনোভাব বিরাজ করে সেটিও তার অজানা নয়। কিন্তু ম্যাচটি এমন একদিন হতে যাচ্ছে যেদিন কাতালুনিয়ারা উদযাপন করে তাদের ভালোবাসা দিবস হিসেবে। তাইতো সম্প্রতির ডাক এই ইতালীয়র।

২৩ এপ্রিল কাতালুনীয়দের ভালোবাসা দিবসকে ঘিরে আঁকা দেয়ালচিত্রতে টিবভয়ে শান্তির বার্তা দিয়ে বলতে চেয়েছেন, ‘আমি আশা এবং ইতিবাচকতার এক বার্তা আপনাদের পৌঁছে দিতে চাই। ফুটবলের দাঙ্গাবাজদের আমি এই বার্তা দিতে চাই যে, শান্ত হও।’

তবে দেয়ালচিত্রটির মত মেসি-রোনালদো যে বাস্তবে কোনদিনও একে অপরকে চুমু দেবেন না, সেটিও ভালোই জানা টিবভয়ের, ‘মেসি এবং রোনালদো একে অপরের প্রতিদ্বন্দ্বী। আমি জানি তারা কোনদিনই একে অপরকে চুমু দেবে না। কিন্তু শিল্পের কাজই হচ্ছে আদর্শ পৃথিবীর কথা বলা। শিল্পের মাধ্যমে বিস্মিত করা, সকলকে উদ্দীপ্ত করা।’

Jui  Banner Campaign
ট্যাগ: এল-ক্লাসিকোমেসি-রোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT