চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকারের উচিত গোরস্থানে পুলিশ মোতায়েন করা, যদি মৃতরাও এসে ঝামেলা করে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
গোরস্থান

আন্দোলন দমনের জন্য গোরস্থানেও পুলিশ মোতায়েনের কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মৃত ব্যক্তিদের নামে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

‘সরকারের উচিত গোরস্থানে পুলিশ মোতায়েন করা, যদি মৃতরাও এসে ঝামেলা করে! সেটাকে প্রতিহত করবে কে?’-বলেন বিএনপির এই নেতা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক সংহতি সমাবেশের আলোচনা সভায় পুলিশকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জোট নেতা এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেড় বছর আগে যিনি মারা গেছেন তিনি নাকি পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়েছেন। আগস্ট মাসে মারা গেছেন যিনি, তিনি নাকি সেপ্টেম্বর মাসে পুলিশকে আক্রমণ করেছেন। যারা জীবিত আছে তারাই শুধু এই সরকারের বিরুদ্ধে লড়াই করে না, যারা মারা গেছে তারাও আওয়ামী লীগের বিরুদ্ধেও লড়াই করছে!

নজরুল ইসলাম খান বলেন, আমরা যখন মিটিং মিছিল করি তখন পুলিশ মোতায়েন হয় বিভিন্ন জায়গায় যাতে করে ঝামেলা না হয়। এখন দেখা যাচ্ছে গোরস্থানে পুলিশ মোতায়েন করা দরকার, যদি আমাদের মৃতরাও এসে ঝামেলা করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নিউইয়র্ক যাওয়া নিয়ে আওয়ামি লীগ নেতৃবৃন্দের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, হাছান মাহমুদ বলেছিলেন যে ফখরুল ইসলাম সাহেব জাতিসংঘে কারও দাওয়াতে যাননি, এটা মিথ্যাচার। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর। আমাদের এখানে যে সচিবালয় আছে এখানে কি এপয়েন্টমেন্ট ছাড়া, পাশ ছাড়া যেতে পারবেন? মির্জা ফখরুল যে এখান থেকে নিউইয়র্ক গেলেন, সেখানে জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি তার সঙ্গে কথা বললেন কোনও দাওয়াত ছাড়া? এরকম তো হয়না কখনও। এর আগে এক সহকারী মহাসচিব এসেছিলেন তারানকোর। তার সঙ্গে দুই জোটের শীর্ষ নেতারা দেখা করেছিলেন।

Reneta

খালেদা জিয়াকে সুস্থ রাখার দায়িত্ব সরকারের এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, ব্রিটিশ আইন থেকে বলা হয়েছে, আপনি যখন জেলখানায় ঢুকেন তখন আপনার ওজন মাপা হয়। জেল থেকে বের হওয়ার সময় ওজন মেপে যদি কম পাওয়া যায় তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করে দিতে পারবেন। অর্থাৎ যারা সরকারের হেফাজতে থাকবে, তাদের নিরাপত্তা এবং সুস্থতা দেখার দায়িত্ব সরকারের। খালেদা জিয়া ক্রমাগত বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তিনি কোনও সাধারণ নাগরিক নন। আমি সরকারকে অনুরোধ করবো তার চিকিৎসার ব্যবস্থা কোনো বিশেষায়িত হাসপাতালে করার জন্য।

বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপ‌তি‌ত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জিনাফ সভাপ‌তি লায়ন মিয়া মোঃ আ‌নোয়ার, দেশ বাচাও মানুষ বাচাও আ‌ন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নজরুল ইসলাম খানসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT