চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২০
শিক্ষা
A A

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’তে ইতিহাস বিভাগ খোলার অনুমতি না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯ টার পর থেকে ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদ ও ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে বশেমুরবিপ্রবি’র প্রধান ফটকে তালা লাগিয়ে গত ৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন বশেমুরবিপ্রবি-ইতিহাসের ৪ শতাধিক শিক্ষার্থী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড, খোন্দকার নাসির উদ্দিন ইতিহাস বিভাগ খোলার অনুমতি চেয়ে পর পর দুই বার চিঠি দিলেও ইউজিসির কাছ থেকে আশানুরুপ কোন ফলাফল পাওয়া যায়নি।

শনিবার দুপুরে  এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খোলার জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল/রিজেন্টবোর্ড ইউজিসিকে একটি চিঠি দেন। কিন্তু ইউজিসি চিঠির গুরুত্ব না দিয়ে বিভাগটি খোলার কোন অনুমতি দেননি। তবে হতাশ না হয়ে পরবর্তিকালে আবারও একটি চিঠি দেয়া হয়। কিন্ত সে বারও অনুমতি মেলেনি।

পরে পাঠানো চিঠিটি আজও ইউজিসিতে জমা রয়েছে দাবি করে খোন্দকার নাসির উদ্দিন বলেন, যেহেতু ইতিহাসের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সেহেতু তাদের ভবিষ্যৎ বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যেগে একাডেমিক কাউন্সিল, ভর্তি কমিটি ও রিজেন্ট বোর্ডের অনুমোদন নিয়ে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইনস্টিটিউটের অধীনে ইতিহাস ডিগ্রী চালু করা হয়।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক/শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গত ৯ বছরেও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খোলার অনুমোদন দেননি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Reneta

এরপর ইতিহাসের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ইনস্টিটিউটের অধীনে ইতিহাস পড়ার সুযোগ করে দেয়া হয়। বর্তমানে বিভাগটিতে প্রায় সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ইউজিসির এক সভায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তিকৃত এবং বতর্মান ভর্তিকৃত ৪ শতাধিক শিক্ষার্থীদের অনুমোদন দেয়া হলেও ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া হয়নি।

এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন করে আর কোন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়া হয়। বৃহষ্পতিবার রাতে এমন খবর বিশ্ববিদ্যালয় পৌছালে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক ইতিহাস বিভাগের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান গেটে তালা লাগিয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন।

ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন, জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ বন্ধ করে দিতে পারেন না ইউজিসি । তারা বলেন, যে মহান নেতা বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস তৈরি করা হয়েছে সেই মহান নেতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ অনুমোদন পাবে না, এমনটা আশা করে না বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ।

ইউজিসি তাদের এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ভয়াবহ আন্দোলনের ডাক দিয়ে সব কিছু অচল করে দেয়া হবে বলেও জানায় শিক্ষার্থীরা।

২০১১/১২ শিক্ষাবর্ষে ১৬০ জন শিক্ষার্থী ও ৫টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৩৪টি বিভাগে ১৫ হাজারেরও বেশী শিক্ষার্থী অধ্যায়নরত থাকলেও ইতিহাস বিভাগ নাই।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউজিসিইতিহাস বিভাগবশেমুরবিপ্রবিশিক্ষক-শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT