অপরাধ

গোপালগঞ্জে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় অবিনাশ পোদ্দার (৩০) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অবিনাশ টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের অভিমান্য পোদ্দারের ছেলে।

বুধবার বিকেলে শোনাশুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের মিঠু সরদারের মাছের ঘেরের পাশ থেকে অবিনাশ পোদ্দার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

থানার এসআই মো. কাইয়ুম জানান, বুধবার বিকেলে শোনাশুর এলাকার লোকজন ওই এলাকায় মিঠু সরদারের মাছের ঘেরের পাশে নিহত অবিনাশের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে অবিনাশের লাশ সনাক্ত করে।

পরিবারের তথ্য অনুসারে জানা যায়, নিহত অবিনাশ মঙ্গলবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। পরে বুধবার বিকাল ৫টায় তার লাশ উদ্ধার করা হয়।

তবে পুলিশের প্রাথমিক ধারণায় বলা হয়, যাত্রী বেশে কেউ তাকে হত্যার পর লাশটি ওখানে ফেলে রেখে তার গাড়িটি নিয়ে পালিয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।

বিষয়:গলাকাটা মরদেহ উদ্ধারসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…