চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের এক হাজার ছক্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

রেকর্ডটা যে তাকেই শোভা পায়। তিনি তো টি-টুয়েন্টির ফেরিওয়ালা, ইউনিভার্স বস। দাপিয়ে খেলে বেড়ান বিশ্বময়। অন্য কেউ যখন সাতশর ঘরই ছুঁতে পারেননি, ক্রিস গেইল তাইতো হয়ে গেলেন ক্রিকেটের ছোট ফরম্যাটে এক হাজার ছক্কার মালিক।

অনন্য এ রেকর্ডের ক্লাব শুক্রবার আইপিএল ম্যাচে খুলেছেন গেইল। রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাইলফলকে নাম লেখান কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবীয় বাঁহাতি ব্যাটসম্যান। খেলেছেন ৬৩ বলে ৯৯ রানের ইনিংস।

গেইলের ঝলমলে দিনে অবশ্য তার দল পাঞ্জাব ৭ উইকেটে হেরে বসেছে রাজস্থানের কাছে।

৯৯৩ ছক্কা সঙ্গী করে রাজস্থান ম্যাচে নেমেছিলেন গেইল। জফরা আর্চারের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৬ চার ও ৮ ছক্কায় ৬৩ বলের ইনিংস সাজান। তাতে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে এক হাজার ছয়ের ক্লাব খুলে বসেন।

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে গেইলের নামের পাশে ৪১০ ম্যাচে ৪০১ ইনিংসে এখন ১,০০১টি ছয়। যার ৩৪৯টি আইপিএলে, আন্তর্জাতিক ম্যাচে ১০৫টি। চারের মারও হাজার পেরিয়ে গেছে অনেক আগে, সংখ্যায় যা এখন ১,০৪১টি।

টি-টুয়েন্টিতে তার রান পেরিয়ে গেছে সাড়ে ১৩ হাজার। সর্বোচ্চ অপরাজিত ১৭৫ রানের সাথে গড় ৩৮.১৬। ৮৪ ফিফটির বিপরীতে ২২ সেঞ্চুরি এই ফরম্যাটে, এদিন এক রানের জন্য হাতছাড়া হয়ে গেছে ২৩তমটি।

Reneta

৪১ বছর বয়সী গেইলের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পাঞ্জাব নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৫ রান তোলে। জবাব দিতে নেমে ৭ উইকেট অক্ষত রেখে ১৫ বল আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলে রাজস্থান।

জয়ের পথে স্টোকস ৬ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৫০, স্যামসন ৪ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৪৮, স্মিথ ৫ চারে ২০ বলে অপরাজিত ৩১ ও আর্চার ২ ছয়ে ১১ বলে অপরাজিত ২২ রানের ইনিংস খেলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২০ওয়েস্ট ইন্ডিজগেইলপাঞ্জাবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT