ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাঁকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান। ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানিয়েছেন, মগজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওসমান হাদি বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন।







