চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরু-শিষ্যর অডিও অ্যালবাম প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ০৫, মে ২০১৯
বিনোদন
A A

আজ (রবিবার) ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশ হলো দুটি অ্যালবাম। একটি অ্যালবাম রেজওয়ানা চৌধুরী বন্যার, অন্যটি তার শিষ্য আঁখি হালদারের। বন্যার অ্যালবামটি সাজানো হয়েছে তিনজন কবির গান দিয়ে। তারা হলেন অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়। তার শিষ্য আঁখির অ্যালবামটি রবীন্দ্র সংগীতের, নাম ‘তোমা পানে চাহি’।  

গুরু-শিষ্যর অডিও অ্যালবাম প্রকাশ উপলক্ষে চ্যানেল আই এর ৩ নম্বর স্টুডিওতে ‘গুরু-শিষ্য পরম্পরা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় দুপুর দেড়টায়। সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সুরের ধারা কলেজ অব মিউজিকের অধ্যক্ষ শফি আহমেদ, চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিন সাকী, গায়ক ফুয়াদ নাসের বাবু, গীতিকার কবির বকুল, সাদি মোহাম্মদসহ দুই শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও আঁখি হালদার।

দুই অ্যালবামের মোচক উন্মোচনে ফরিদুর রেজা সাগর বলেন, ইমপ্রেস অডিও ভিশন এখনও সিডি বের করে যাচ্ছে। এর কারণ ভালোবাসার জিনিসকে আমরা স্পর্শ করতে চাই। কয়েকটি গানের একটা সংগ্রহশালা হলো সিডি। এটাকে নিজের মতো করে যখন খুশি তখন বাজানো যায়।

তিনি বলেন, তিন কবির গান অ্যালবাম নিয়ে বন্যার মতো শিল্পী এখনও সিডি অ্যালবাম প্রকাশে আগ্রহ দেখায়, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকজন শিল্পী আঁখির মধ্যে আগ্রহ দেখেছি। বিভিন্ন জেনারেশনের শিল্পীদের অডিও অ্যালবাম নিয়ে আগ্রহ এটা ইমপ্রেস অডিও ভিশনকে উৎসাহিত করে সিডি প্রকাশের জন্য।

নিজের অ্যালবাম নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, দেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ অনুযায়ী দেশে সিডি বিক্রি হয়। ইউটিউব নিয়ে ব্যস্ত। এমন অবস্থায় ইমপ্রেস অডিও ও ফরিদুর রেজা সাগর একক প্রচেষ্টায় সিডি প্রকাশের জন্য লড়ে যাচ্ছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর্থিক লাভ না ভেবে ইমপ্রেস অডিও ভিশন আগামীতেও অ্যালবাম প্রকাশ করে যাবে এটা আমার প্রত্যাশা থাকবে।

শিল্পী আঁখি হালদার বলেন, এই অ্যালবামের মাধ্যমে নতুন করে পথচলা শুরু হলো। আগামীতে আরও ভালো করে গাওয়ার চেষ্টা থাকবে। চ্যানেল আই ও ইমপ্রেস অডিও ভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেস অডিও ভিশনফরিদুর রেজা সাগররেজওয়ানা চৌধুরী বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মোটরসাইকেল-ট্রেন সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সড়কে চাঁদা আদায়কে কি ‘বৈধতা’ দিচ্ছেন মন্ত্রী? তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT