চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুপ্তচর অভিনেত্রী রাধিকা আপ্তে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ২৯, মার্চ ২০২১
বিনোদন
A A

বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালাম ও ইংরেজি ভাষার ছবিতে দারুণ অভিনয় নৈপুণ্য দেখিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। বরাবরই তার ভিন্নধর্মী অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে।

তার আসন্ন চলচ্চিত্রটিতেও আরো একবার ভিন্নধর্মী চরিত্রে তাকে পেতে চলেছে দর্শক। যে ছবির নাম ‘মিসেস আন্ডারকভার’।

ঘোষণা এসেছে, অনুশ্রী মেহতা পরিচালিত প্রথম চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘মিসেস আন্ডারকভার’ ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রাধিকাকে। রাধিকার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সুমিত ব্যাসকে।

সম্প্রতি ‘মিসেস আন্ডারকভার’ চলচ্চিত্রের একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা মিলেছে একজন গৃহবধূ একটি বন্ধুক ধরে আছেন।

ছবিটির প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, এই ছবির গল্প শুনে তিনি খুব অবাক হন। ছবির চিত্রনাট্যেই অভিনবত্ব পেয়েছিলেন তিনি। পাশাপাশি এই সিনেমার পোস্টার দেখেও তিনি ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেটা শুধু ছবির অভিনেত্রী হিসেবে বা ছবির অংশ হিসেবে নয়- একজন দর্শক হিসেবেও।

এদিকে আসন্ন এই ছবির পরিচালক অনুশ্রী মেহেতার এই চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটতে চলছে। এর আগে লেখক হিসেবে অনেক কাজ করলেও ছবির পরিচালনা এবারই প্রথম তার। আর তাইতো নিজের পরিচালিত প্রথম সিনেমায় রাধিকার মত  অভিনেত্রীকে পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত তিনি।

Reneta

বিফোরইউ মোশান পিকচার, জাদুঘর ফিল্মস এবং নাইট স্কাই মুভিজ নিবেদিত ‘মিসেস আন্ডারকভার’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ইশান সাক্সেনা, আবির সেনগুপ্ত, সুনীল শাহ এবং বরুণ বাজাজ।

Jui  Banner Campaign
ট্যাগ: গুপ্তচরগৃহবধুতামিলতেলুগুবাংলামারাঠিমালয়ালামরাধিকারাধিকা আপ্তেহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT