চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল প্লে স্টোরে বাণিজ্যিক পথচলায় আইসিটি প্রতিমন্ত্রীর উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

এতদিন বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোর ব্যবহারের সুবিধা থাকলেও বাংলাদেশি অ্যাপ ডেভেলপারদের অ্যাপ বিক্রির সুবিধা ছিলো না। ৭ নভেম্বর রাতে গুগলের সাপোর্ট সেন্টার ‘লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে বাংলাদেশের নাম যুক্ত করে। এর মাধ্যমে বাংলাদেশের অ্যান্ড্রয়েড ডেভেলপাররা বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে অ্যাপ বিক্রি করতে পারবে।

টেকজায়ান্টের উন্মুক্তবাজারে দেশের অ্যাপ বিক্রির সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পলক বলেন: এর মাধ্যমে বাংলাদেশের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। গত বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সিনিয়র কাউন্সিল (পাবলিক পলিসি) উইলসন এল হোয়াইটের নেতৃত্বে গুগল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছিলাম।

‘সেই বৈঠকে আমাদের অন্যতম এজেন্ডা ছিলো, বাংলাদেশের ডেভেলপাররা যেনো মার্চেন্ট একাউন্ট করতে পারে, যা দিয়ে ইন-অ্যাপ্লিকেশন পেমেন্ট ও পেইড-অ্যাপ্লিকেশন পাবলিশ করা সম্ভব।’
ওই বিবৃতিতে বলা হয়: গত মাসে গুগলের উচ্চপদস্থ প্রতিনিধিরা আইসিটি বিভাগের সঙ্গে আবারও বৈঠকে বসে। সেই বৈঠকেও পুনরায় বাংলাদেশের ডেভেলপারদের পক্ষ থেকে তাদের এই দাবি উত্থাপন করা হয়। গুগলের মার্চেন্ট একাউন্টের তালিকায় গুগল বাংলাদেশকে যুক্ত করার মধ্য দিয়ে গুগল তাদের আশ্বাসের বাস্তবায়ন করলো।

গুগল মার্চেন্টের এই সুবিধা দেশের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং মোবাইল এপ্লিকেশন ও গেইম ডেভেলপমেন্টকে আরও প্রসারিত করবে বলে আশা করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন: এর ফলে আমাদের দেশীয় গেইম ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদের বৈশ্বিক পদচারণা বাড়বে। এভাবেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসনিার নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার তত্ত্বাবধানে ধীরে ধীরে ডিজিটাল ইকোনমির পথ প্রশস্ত করতে সক্ষম হবো।

Reneta

নতুন এ সুবিধার ফলে গুগল প্লে স্টোরে বাংলাদেশ থেকেই করা যাবে মার্চেন্ট অ্যাকাউন্ট। দেশ থেকেই অ্যাপ বিক্রি করতে পারবেন ডেভেলপাররা। আগে শুধু ফ্রি অ্যাপ আপলোড দেয়ার সুবিধা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিটি প্রতিমন্ত্রীগুগলগুগল প্লে স্টোরজুনাইদ আহমেদ পলক
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT