চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গীতিকার অপূর্বের অনুপ্রেরণা সাফা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

গান লেখা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। তার এই গান লেখায় শুরু থেকেই অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সাফা কবির। অপূর্বর লেখা প্রায় সব গান শুধু সাফাকে ঘিরেই। তবে তা বাস্তবে নয়, সম্প্রতি এমন এক গল্পে নির্মিত হয়েছে ‘তোমার জন্য’ শিরোনামের একটি নাটক যেখানে একজন গীতিকারের চরিত্রে পাওয়া যাবে অপূর্বকে।

স্নেহাশীষ ঘোষের গল্প এবং রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে থাকছে দুটি গান যার একটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও মিনার এবং অপরটিতে কণ্ঠ দিয়েছেন মিলন ও নিশি। গান দুটির সংগীত পরিচালনা করেছেন যথাক্রমে ইমরান ও এম এম পি রনি। দুটি গানই লিখেছেন স্নেহাশীষ ঘোষ।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন: নাটকটির গল্প যখন শুনি তখন আমার কাছে এটি বেশ আকর্ষণীয় লেগেছে। প্রথমবারের মত একজন গীতিকারের চরিত্রে অভিনয় করলাম আমি। সাফাও অনেক ভাল অভিনয় করেছে। আশা করছি এই নাটকে দর্শক আমাকে একটু ভিন্নভাবেই দেখতে পাবে।

অন্যদিকে সাফা বলেন: নাটকটির গল্প একটু ভিন্ন ধাঁচের। আর অপূর্ব ভাইয়ের সাথে কাজ করাটা বরাবরই ভালো লাগার একটি ব্যাপার। পুরো শুটিং এর সময়টা বেশ উপভোগ করেছি। আশা করছি দর্শক আমাদের এই নতুন কাজটি পছন্দ করবে।

নাটকটি প্রযোজনা করেছেন জহিরুল ইসলাম সোহেল। চলতি মাসেই এটি প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বইউটিউবসাফাসিডি চয়েসস্নেহাশীষ ঘোষ
শেয়ারTweetPin3

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT