ক্রিকেট

গাড়ি চাপায় মানুষ মেরে গ্রেপ্তার কুশল

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ট্রফি হাতে নিয়ে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ট্রফি হাতে নিয়ে উল্লসিত হয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাস্তায় ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহীকে গাড়ি চাপায় মেরে ফেলার দায়ে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস। রোববার ভোর ৫টায় কলম্বো থেকে দক্ষিণে পানাডুরা শহরে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের মিডিয়া ইউনিট দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানিয়েছে, নিহত ব্যক্তি একজন স্থানীয় বাসিন্দা। মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্য পানাডুরার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে মেন্ডিসকে। সেখানে তাকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।

দুর্ঘটনার সময় নিহত ব্যক্তি কিংবা মেন্ডিস মাতাল ছিলেন কিনা সেবিষয়ে কিছু জানায়নি পুলিশ।

শ্রীলঙ্কায় লকডাউন এবং কার্ফিউ উঠে যাওয়ায় রাতের বেলা গাড়ি নিয়ে বের হওয়ার অনুমতি পেয়েছিলেন মেন্ডিস। পাল্লেকেল্লেতে হওয়া লঙ্কান দলের ট্রেনিং ক্যাম্পেও ছিলেন তিনি।

বিষয়:কুশল মেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…