চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তারা পাবেন ৩০ লাখ টাকার সুদমুক্ত ঋণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০১৯
অর্থনীতি
A A

সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত এককালীন ৩০ লাখ টাকা ঋণ সুবিধা পাবেন, তবে সেই ঋণের ওপর এক শতাংশ হারে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে।

অর্থ বিভাগের নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাড়ি সেবা শাখা গত ২৫ এপ্রিল এই সার্ভিস চার্জ নির্ধারণ করে আদেশ জারি করেছে।

এই আদেশের ফলে প্রাধিকারপ্রাপ্ত অর্থাৎ সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ সচিবদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ৩০ লাখ টাকার ঋণ নিতে ৩০ হাজার টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

আদেশে বলা হয়েছে, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০১৮ (সংশোধিত) অনুযায়ী প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি কেনা এবং এর আনুষঙ্গিক অন্যান্য খরচাদি যেমন রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন ইত্যাদি সকল খরচ নির্বাহের জন্য এককালীন সুদমুক্ত ঋণ বাবদ ৩০ লাখ টাকা নির্ধারণ করা হল। এ সুদমুক্ত ঋণ সুবিধা গ্রহণের ক্ষেত্রে ১ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এতে অর্থ বিভাগের নির্দেশনা রয়েছে।গাড়ি কেনার ‍ঋণ ছাড়াও প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা গাড়ির রক্ষণাবেক্ষণ, তেল খরচ ও চালকের বেতন বাবদ মাসে ৫০ হাজার টাকা করে পাবেন।

প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব এবং সচিবদের ধরা হলেও ২০১৭ সালের জুনে উপসচিবদেরও সরকারি গাড়ি ব্যবহারের দিক থেকে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা ঘোষণা করা হয়। ২০১৭ সালের ২৫ আগস্ট প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালা, ২০১৭ (সংশোধিত) প্রণয়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই নীতিমালা অনুযায়ী, গাড়ি কেনার জন্য ঋণ পেতে হলে সরকারি কর্মকর্তাকে আগে সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। চাকরিজীবনে একবারই সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, যা সর্বোচ্চ ১২০টি সমান কিস্তিতে শোধ করা যাবে। ঋণ নেওয়ার পর প্রতি মাসের বেতন থেকে সরকার কিস্তির টাকা কেটে রাখবে। চাকরির মেয়াদকালে সব টাকা আদায় না হলে তা সংশ্লষ্টি কর্মকর্তার গ্র্যাচুইটি বা পেনশনের টাকা থেকে তা কেটে রাখা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জনপ্রশাসন মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT