চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাম্বিয়ার শঙ্কাকে অবহেলা করা যাবে না

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৩৫ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

নেদারল্যান্ডসের দ্যা হেগে আন্তর্জাতিক বিচার আদালতে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার বিচার শুরু হলো। মূলত তিনদিনের শুনানির প্রথমদিনে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার বাদি দেশ গাম্বিয়া গণহত্যার বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত-প্রমাণ তুলে ধরে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

কারণ, এখনো মিয়ানমারে কমপক্ষে ৬ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। গাম্বিয়ার শঙ্কা বিচার প্রক্রিয়ার দেরির সুযোগ নিয়ে এসব রোহিঙ্গার ওপর আবারও গণহত্যা চালাতে পারে দেশটি। কেননা আন্তর্জাতিক বিচার আদালতে এই বিষয়ে কোনো রায় দেবে কি না – সেটা আগামীর জানুয়ারির শুরুতে জানা যাবে। তবে রায় দিলেও সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যেতে পারে।

আগে থেকে নির্ধারিত সূচি অনুসারে আগামীকাল বুধবার মিয়ানমার তার বিরুদ্ধে যেসব অভিযোগ আদালতে উপস্থাপন করা হয়েছে,তার জবাব দেবে। আর বৃহস্পতিবার হবে দু’পক্ষের মধ্যে যুক্তি-তর্ক হবে। আমরা জেনেছি আজ যখন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানি চলছিল, তখন বিবাদী পক্ষের হয়ে উপস্থিত ছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি। এখন তিনি নির্বিকার বসে ছিলেন আদালত কক্ষে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস এই সূ চিকেই মানবতার পক্ষে কাজের জন্য শান্তিতে নোবলে পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।

আমরা জানি, গত মাসে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পক্ষে গাম্বিয়া যখন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যা চালানোর অভিযোগ দায়ের করে। এরপর থেকেই এ নিয়ে সারা বিশ্ব নড়েচড়ে বসে। মিয়ানমারকে আদালতে আসতে বাধ্য করে। অথচ এমন তৎপরতা ২০১৭ সালে ঘটনার পর পর দেখালে পরিস্থিতি এমন হতো না। তারপরও দেরিতে হলেও রোহিঙ্গা জনগোষ্ঠীর বিচার পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে।   

হেগের এই বিচার কাজে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের নেতৃত্বে প্রতিনিধিদল নানান তথ্য-উপাত্ত নিয়ে অংশ নিয়েছেন। আছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গা প্রতিনিধিও। এরই মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো মিয়ানমারকে বয়কট করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে। আমাদের আশা এবার মিয়ানমার তার অপকর্মের সাজা পাবে।

রোহিঙ্গাদের নিয়ে গাম্বিয়া যে শঙ্কা প্রকাশ করেছে, আমরা মনে করি তার পেছনে যুক্তিযুক্ত অনেক কারণও আছে। তাই আন্তর্জাতিক আদালতকে এ বিষয়টিতে গুরুত্বের সাথে দেখতে হবে। আর কোনোভাবেই যেন রোহিঙ্গারা নতুন করে নির্যাতনের শিকার না হয়; সেটা নিশ্চিত করতে হবে এই আদালতকেই।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক বিচার আদালতওআইসিগাম্বিয়ানেদারল্যান্ডসরোহিঙ্গাহেগ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের আগের দিন রাস্তাঘাট ফাঁকা, যানবাহন অপ্রতুল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে নিয়ে তর্কের পর বাবার গুলিতে মেয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপের জন্য নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘ইউটার্ন’

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT