চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে ফিরলেন কোনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০২০
বিনোদন
A A

করোনায় বাবার মৃত্যুতে ওলটপালট হয়ে যায় জনপ্রিয় সংগীতশিল্পী কোনালের জীবন। ভীষণ ভেঙে পড়েছিলেন তিনি। বাবার মৃত্যু শোক কাটিয়ে দুইমাস পর গানে ফিরলেন চ্যানেল সেরাকণ্ঠের এ শিল্পী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুর সংগীতে নতুন গানে কণ্ঠ দিলেন কোনাল।

গানটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরদের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এবং নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির টাইটেল ট্র্যাক হিসেবে থাকছে। কোনালের কণ্ঠে গানের কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সম্প্রতি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান শওকত আলী ইমন।

আগস্টের শেষে ইমন সাহার সুর সংগীতে ‘ব্যাকুল বিহঙ্গ’ ছবিতে গেয়েছিলেন কোনাল। তারপরেই এ শিল্পীর পরিবার করোনা সংক্রমিত হয়। ১০ সেপ্টেম্বর কোনাল তার বাবাকে হারান। তখন থেকেই সবকিছু থেকে দূরে ছিলেন।

কোনালের ভাষ্য, এ কারণে অনেকগুলো কাজ জমে গেছে। বিভিন্ন মিউজিক ডিরেক্টর, টিভি চ্যানেল থেকে যোগাযোগ করেছে। কিন্তু বাবার মৃত্যুর ৪০ দিন না হওয়ায় কোনো কাজ করিনি। আরও কয়েকটি নতুন ছবির জন্য কণ্ঠ দেব। জমে থাকা কাজগুলো একে একে শেষ করার চেষ্টা করছি।

নতুন গানে প্লেব্যাক প্রসঙ্গে কোনাল বলেন, গানের কথাগুলো এমন ‘‘আজকে সবার দিল, একসাথে শামিল, আমরা যেন নীল আকাশের উড়ন্ত গাঙচিল’’। স্ক্রিনে দেখা যাবে খুব মজা করে গাওয়া হচ্ছে, বাংলার ঢোলের ব্যাপার আছে। গানের মধ্যে একটা আশা জাগানিয়া পাওয়া যাবে।

Reneta

তিনি বলেন, শওকত আলী ইমন ভাইয়ের সঙ্গে আমার প্লেব্যাক ক্যারিয়ারে অনেকগুলো গান করেছি। ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে ‘জানে খোদা’ গানটি উল্লেখযোগ্য। নতুন গানটি করেও ভীষণ তৃপ্তি পেয়েছি। আমার বিশ্বাস, সিনেমাতে দর্শকদের জন্য গানটি উপভোগ্য হবে।

সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, এটি ‘গাঙচিল’ ছবির টাইটেল গান। কোনালের ভয়েস নেয়া হয়েছে। প্রতীক হাসান ও আকাশ মাহামুদ নামে আরও দুজন কণ্ঠ দেবে। এটি পুরোপুরি উৎসবমুখর গান। আমার বিশ্বাস গানটি ‘গাঙচিল’ ছবিতে ভিন্নমাত্রা যোগ করবে।

জানা যায়, ‘গাঙচিল’ ছবির শুটিং প্রায় শেষ। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, গান বাদে সব শুটিং শেষ হয়েছে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, পূর্ণিমা, আনিসুর রহমান, মিলন, তারিক আনাম খান প্রমুখ।

‘গাঙচিল’ উপন্যাসটি নিয়ে ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, এটি কোন কাল্পনিক গল্প নয়। নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসে উঠে এসেছে। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল ‘গাঙচিল’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোনালগাঙচিলতারিক আনাম খানপূর্ণিমাফেরদৌসমিলনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT