গাজীপুরে মেঘডুবি এলাকায় রাসেল চৌকিদার নামের এক অটোরিকশা চালককের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর ৫টার দিকে গাজীপুর মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের মেঘডুবি এলাকায় তাকে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়েছে দুবৃত্তরা। নিহত রাসেল নগরীর হায়দারাবাদ এলাকার মৃত মো. রতন চৌকিদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে গাজীপুর সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার ভোর ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাসেল। সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ধারণা করা হচ্ছে তাকে হত্যা পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ।নিহতের কপালের ডান পাশে ও গলার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’








