গাজা ফাঁকা করতে আবারও ৬ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ইসরাইল। তবে গাজা ছাড়ার সময়ও ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ৭০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ২৪ ঘণ্টায় শিশুসহ নিহত হয়েছেন ৩শ’ ২০ জন ফিলিস্তিনি। ইসরাইলের টানা হামলায় এখন পর্যন্ত ২ হাজার ২শ’ ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় মারা গেছেন ১৩শ’ ইসরাইলী।







