জনপদ

গাছ থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জনগণ ভিড় করে ঘটনাস্থলে, অজ্ঞাত ব্যক্তির মৃত্যু স্থান।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছ থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর, ঘটনাস্থলে মানুষের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকালে ওই এলাকার প্রবাসী রেজাউল করিম খানের বাসার ছাদে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিমের শ্যালক জাকির হোসেন বলেন: শনিবার সকাল ৫টায় হঠাৎ বিকট শব্দ হয়। আমরা ধারণা করছি কোন চোর হয়তো বাসার গ্রিল কাটছে। তখন বাসা থেকে বের হয়ে খুঁজতে থাকি। হঠাৎ পাশের বাসার তিন তলা থেকে এক ব্যক্তি চিৎকার দিয়ে বলে আপনারদের বাসার ছাদে কে যেন মারা গেছে। পরে আমরা ছাদে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেই।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন: প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো মাদকসেবী সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিষয়:টাঙ্গাইল
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…