চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছখেকো মানুষ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ন ২২, এপ্রিল ২০১৭
অদ্ভুতুড়ে
A A

নিদারুণ দারিদ্র্য তাকে এতোটাই গ্রাস করেছিল যে একবেলার খাবারও সংগ্রহ করতে পারতেন না। তাই ক্ষুধা মেটাতে বাধ্য হয়েই গাছের ডাল-পাতা খেয়ে থাকতেন পাকিস্তানের মেহমুদ বাট (৫০)। ভিক্ষা করার চেয়ে এটাকেই ভালো উপায়, ভাবতেন তিনি। কিন্তু পরে আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলেও অদ্ভূত এই অভ্যাস ছাড়তে পারেননি বাট। কেননা এরই মধ্যে রীতিমতো কাঠ-পাতায় আসক্ত হয়ে যান তিনি। গত ২৫ বছরের এই অদ্ভুত আসক্তির পরও কখনো অসুস্থ হননি, যা বিস্মিত করে পরিচিতদের।

পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলার বাসিন্দা মেহমুদ বাটকে ডেইলিমেইল জানিয়েছে, ‘পরিবারে এতোটাই অর্থকষ্ট নেমে এসেছিলো যে কোন চাহিদাই পূরণের অবস্থা ছিলো না। খাবারের সংস্থান করা ছিলো খুবই কষ্টকর। আমি ভাবলাম রাস্তায় ভিক্ষা করার চেয়ে গাছের ডাল খাওয়া ভালো।

কয়েক বছর পর অবশ্য কাজ পেয়ে যান মেহমুদ, খাবারের সংস্থানও করতে পারেন। গাঁধার মালগাড়ি দিয়ে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কাজ করে দৈনিক প্রায় ৬৭০ পাকিস্তানি রুপি (বাংলাদেশি টাকায় ৫৩০) আয় করেন। কিন্তু অদ্ভুত খাদ্যাভাসটাই আর ছাড়তে পারলেন না। তার নজর সবসময় সতেজ-কচি ডাল ও পাতার দিকে। বলেন, ডাল ও পাতা খাওয়া এখন আমার অভ্যাস হয়ে গেছে।

এই ‘গাছখেকো’ মেহমুদের প্রতিবেশী গুলাম মুহাম্মদ বলেন, যখন-তখন সে মাল গাড়ি রাস্তার পাশে রেখে গাছের সতেজ ডালপালা খাওয়া শুরু করে।

অদ্ভুত খাদ্যাভাসের জন্য নিজের সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় বাট। কিন্তু তার কখনোই অসুস্থ না হওয়ার ঘটনা সবাইকে বিস্মিত করে।

বিস্ময় প্রকাশ করে গুলাম বলেন, সে কখনোই কোন ডাক্তার দেখায়নি বা হাসপাতালে যায়নি। এতগুলো বছর ধরে ডালপালা খাওয়ার পরও কেউ অসুস্থ না হয়ে কিভাবে থাকে!

Jui  Banner Campaign
ট্যাগ: গাছ
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT