চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্পের প্রয়োজনে কারিনার প্রেমে পড়তেও আপত্তি নেই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০২১
বিনোদন
A A

একসময় বলিউডের আলোচিত জুটি ছিলেন শহীদ কাপুর ও কারিনা কাপুর খান। ২০০৪ সালে ‘ফিদা’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়েই তাদের সম্পর্ক শুরু হয়েছিল। কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সেই সম্পর্ক। ৫ বছরের মাথাতেই ভেঙে যায় তাদের প্রেমের সম্পর্ক।

ইতোপূর্বেই শোনা গিয়েছিল, যশরাজ ফিল্মের একটি ছবির শুটের সময় সাইফ আলী খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ভেঙে যায় শহীদ-কারিনার সম্পর্ক। অনেকে আবার বলেন, কারিনার মা ববিতা কাপুর তাদের এই সম্পর্ক নিয়ে আপত্তি জানিয়েছিলেন সেজন্যই নাকি টেকেনি সেই সম্পর্ক।

এদিকে শহীদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর কারিনা নিজেকে সামলে নিতে পারলেও শহীদ ক্ষাণিকটা ভেঙে পড়েছিলেন। যদিও মীরা রাজপুতের সঙ্গে বিয়ের পর নিজেকে বেশ শক্তিশালী অভিনেতা হিসেবে পর্দায় উপস্থাপন করেছেন তিনি।

শুধু তাই নয় কারিনার ও নিজের বিয়ের পরও একাধিক বার কারিনার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন শহীদ। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কথা বলতে চাই না। যখন আমি কারিনার সঙ্গে ছিলাম, বিষয়টি এক রকম ছিল। এখন তা বদলে গেছে’।

তবে একে অপরের প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও পরবর্তীতে একাধিক ছবিতে কাজ করেছেন শহীদ-কারিনা। সেই প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে শহীদ কাপুর বলেছিলেন যে, ‘আমার কাছে যদি একটি ভাল ছবির প্রস্তাব আসে আর সেখানে যদি কারিনাকে ছাড়া আমার বিপরীতে কাউকে না মানায়, তাহলে আমি কাজ করব! এমনকি পরিচালক যদি আমাকে গরু বা মহিষের সঙ্গেও পর্দায় প্রেম করতে বলেন, আমি তাই করব। পরিচালকের কথা শোনাই আমার কাজ।’

এদিকে দুবছরের বিরতি ভেঙে আবারও পর্দা মাতাতে আসছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবীর সিং’এ। এবার তাকে দেখা যাবে গৌতম তিন্নানাউরি পরিচালিত তেলেগু ছবি ‘জার্সি’র হিন্দি রিমেকে। যার হিন্দি রিমেকের পরিচালনাও করবেন এই পরিচালক।

ছবিতে একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প পর্দায় ফুটিয়ে তুলবেন শহীদ। যেখানে ছেলের ইচ্ছা পূরণের জন্য চল্লিশ ছুঁইছুঁই এক ক্রিকেটার আবারও একবার ব্যাট হাতে তুলে নেবেন। কারণ ছেলের ইচ্ছে বাবা তাকে উপহার দিক টিম ইন্ডিয়ার জার্সি। ইতোমধ্যেই যার ট্রেলার প্রকাশ্যে এসেছে। যার গল্প এবং টিম সবটাকেই একটু স্পেশাল বলে জানিয়েছেন শহীদ।
জার্সিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর। চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জার্সি’।
Jui  Banner Campaign
ট্যাগ: কারিনা কাপুর খানজার্সিপ্রেমের সম্পর্কবলিউডবিচ্ছেদশহীদ কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT