চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্ভকালীন ফটোশুটে তারকারা

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৯:৫১ অপরাহ্ন ২৬, মে ২০১৭
বিনোদন
A A

সন্তান আগমনের সংবাদকে এখন আর রাখঢাক করে রাখতে রাজি নন তারকারা। বরং তাকে যেন একেবারে ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করাই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর তাতে মজেছেন হলিউড-বলিউডের তারকা থেকে শুরু করে গানের জগতের তারকারাও।

শুরুতেই বিয়ন্স। তিনি তার সন্তানের আগমনের ঘোষণা দেন গত ফেব্রুয়ারিতে। তবে তা কোন সাদামাটা ঘোষণা নয়, রীতিমত ফটোশুট করে ঘোষণা দিয়েছিলেন। ফুলের মাঝে বসে এবং মাথায় সুন্দর করে গাউন ওড়না দিয়ে ছবিতে পোজ দেন তিনি। ছবিটিতে লাইক পড়ে এক কোটিরও বেশি।

এছাড়া এই সংবাদ নিয়ে উপস্থিত হয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও। সেখানে সন্তান গর্ভে নিয়েও নাচে আর গানে আসর মাতিয়েছিলেন। সেই ছবিটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিকিনি শেপের সোনালী রংয়ের একটি গাউন পড়েছিলেন বিয়ন্স।বিয়ন্সে

কারিনা কাপুর খান বলিউড তারকাদের মধ্যে এদিক থেকে বেশ খানিকটা এগিয়ে। কারণ, তিনি গর্ভের সন্তানকে নিয়ে র‌্যাম্পেও হেঁটেছেন। বন্ধুদের সাথে আড্ডা, বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা সবকিছুই তিনি সমান তালে চালিয়ে গেছেন। তিনি মনে করেন, ‘এটাকে এত বিশেষভাবে দেখার কিছু নেই। কারণ, এটা জীবনেরই একটার অংশ। একটা সময়ে সবাইকে এটার মুখোমুখি হতে হয়। আর কিছুই নয়।’

কারিনা কাপুর খান

এইতো কদিন আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী লিসা হেডেন। তিনি প্রেগনেন্সির ঘোষণা দিয়েছিলেন গত জানুয়ারিতে। তবে শুধু ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত হননি, সেই সাথে করেছেন গর্ভকালীন ফটোশুটও। এছাড়া গর্ভের সন্তান যেন তার কাজেকর্মে কোন প্রভাবই ফেলেনি। ছবিগুলো তেমনই জানান দিচ্ছিল। কারণ, গর্ভে সন্তান নিয়ে বন্ধুদের সাথে আড্ডা, আউটিং সবকিছুর ছবিই তিনি শেয়ার করেন।

Reneta

লিসা হেডেন

প্রেগন্যান্সি ফটোশুট থেকে বাদ যাননি হলিউড অভিনেত্রী কিম কারদেশিয়ান। ঘুরে বেড়ানো, পার্টিতে যোগ দেয়া, ফটোশুট সবই চলে সমান তালে। মিড-ডে।

কিম কারদেশিয়ান

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের মূল লক্ষ্য: বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)।

বিরোধী দলের আচরণ কেমন হবে তা সবাই বুঝে গেছে: আমীর খসরু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পীরগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে আ.লীগের কর্মসূচি, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও ভাঙচুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: উত্তরায় পিনাকল স্পোর্টসের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত।

উত্তরায় পিনাকল স্পোর্টসের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT