চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গম কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তি দাবী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ পূর্বাহ্ন ২৭, জুন ২০১৫
রাজনীতি
A A

বিদেশ থেকে পচা গম আমদানির সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে কৃষকের কাছ থেকে সরাসরি গম কেনা, যানজট-জলজট দ্রুত নিরসনের দাবি করে সংগঠন দুটি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে দল দুটির নেতারা এ দাবি করেন।

বিদেশ থেকে পচা গম আমদানির সাথে জড়িতদের শাস্তি প্রদান, কৃষকের কাছ থেকে সরাসরি গম ক্রয়, যানজট-জলযট দ্রুত নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতা-কর্মীরা ‘পচা গম খাই না, পচা মন্ত্রী চাই না’ বলে স্লোগান দিতে থাকেন। অবিলম্বে খাদ্যমন্ত্রীর অপসারণ এবং বাজার থেকে পচা ও নষ্ট গম সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।

সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান বলেন, সরকার প্রায় চার’শ কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে দুই লাখ মেট্রিক টন পচা-নষ্ট গম আমদানি করেছে। অন্যদিকে, দেশের কৃষকেরা গমের মূল্য পাচ্ছে না। দেশে সরকার গম কিনছে সাংসদের পছন্দসই লোকদের কাছ থেকে।

তিনি অবিলম্বে গম কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান এবং কৃষকদের কাছ থেকে গম ক্রয় এবং বিনা সুদে গম উৎপাদনের জন্য ঋণ দেওয়ার দাবি জানান।

Reneta

সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ পচা গম আমদানির সঙ্গে জড়িত খাদ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, সিটি নির্বাচনের আগে মেয়ররা নানা প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তারা নিস্ক্রিয় ভূমিকা পালন করছেন। যানজট নিরসনে গণপরিবহন এবং জলাবদ্ধতা দূর করতে দখলকৃত খালগুলো উদ্ধার করে নগরবাসীর সমস্যা লাঘবে মেয়রদের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সিটি নির্বাচনে মেয়র যানজট-জলবদ্ধতা নিরসনে নানা উদ্যোগের কথা বললেও এখন কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। যানজটে ঢাকাবাসী চরম অসহায় হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই ঢাকা পানির নিচে তলিয়ে যায়। মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে যানজট-জলজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদ নেতা জুলফিকার আলী। উপস্থিত ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আব্দুল কাদের, জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, বাসদ নেতা আব্দুর রাজ্জাক, খালেকুজ্জামান লিপন প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: কামরুল ইসলামখাদ্যমন্ত্রীগমপচা গমবাসদসিপিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT