চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুজন মানুষই নাই হয়ে গেলেন’

মিতুল আহমেদমিতুল আহমেদ
৬:৩৪ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
বন্ধু লাকী আখন্দের ডাকে যেন সাড়া দিতেই এমন হঠাৎ করেই চলে গেলেন আনিসুল হক

‘বন্ধুর সঙ্গে একটি অবিস্মরণীয় সন্ধ্যা। বন্ধু তুমি ভালো হয়ে যাবে। আমরা সবাই আছি তোমার পাশে।’-গেল বছরে ফুসফুসে ক্যানসার আক্রান্ত বন্ধু ও মেধাবী শিল্পী লাকী আখন্দকে উদ্দেশ্য করে এভাবেই কথাগুলো বলছিলেন সদ্য প্রয়াত ঢাকা উত্তরের মেয়র ও গণমাধ্যম ব্যক্তিত্ব আনিসুল হক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে চলতি বছরের এপ্রিলের ২১ তারিখে মারা যান লাকী আখন্দ। তারচেয়েও দুঃখজনক, যে বন্ধুটি দুর্দিনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই আনিসুল হকও নাই হয়ে গেলেন!

গেল বছর থেকেই ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী লাকী আখন্দ। সেসময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন সাংস্কৃতিক মহলের মানুষেরা। তবে বন্ধুর এমন বিপদের সময়ে সবার আগে তার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন আনিসুল হক। পাশে থেকে লাকী আখন্দকে মানসিকভাবে যেমন সাহস যুগিয়েছেন, তেমনি চিকিৎসার জন্য আর্থিকভাবেও সহায়তা করেছিলেন সেসময়। বন্ধুটি ভালো হয়ে, সুস্থ হয়ে ফের গানে ফিরবে এমনটাই মনে প্রাণে বিশ্বাস করতেন আনিসুল হক। কিন্তু শেষ পর্যন্ত চলতি বছরের এপ্রিলে ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন লাকী আখন্দ। বছর ঘুরতে না ঘুরতেই যেন বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আনিসুল হকও!

লাকী আখন্দের ক্যানসার আক্রান্ত হওয়ার সময়ে তারসঙ্গে দেখা করেছিলেন আনিসুল হক। মেয়র কিংবা কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়। একেবারে সাদামাটা একজন বন্ধু হিসেবেই। ঘরোয়াভাবেই বন্ধুর সঙ্গে যেয়ে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন। গান শুনেছেন। আর সেইসময় বন্ধু লাকী আখন্দের সঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত নিজের ফেসবুকে আপলোড করেছিলেন আনিসুল হক। যা আনিসুল হকের মৃত্যুর দিনে ফের সামনে চলে এসেছে।

আনিসুল হকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ক্যানসার আক্রান্ত লাকী আখন্দ বিছানায় বসে হারমোনিয়াম বাজিয়ে গাইছেন চলো না ঘুরে আসি অজানাতে, দ্বীপ জ্বালা রাতের মতো বিখ্যাত গানগুলো। গভীর মনযোগ তার। ঠিক তার পাশে হেলান দিয়ে আনিসুল হক বন্ধুর গায়কীর সঙ্গে সুর মেলাচ্ছেন, আন্তরিকভাবে গাইছেন। আর যেনো বন্ধুটিকে ফাঁকে ফাঁকে গভীর দৃষ্টি দিয়ে দেখে নিচ্ছেন। আবার কখনো বা বন্ধুর পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন পরম মমতায়।

২০১৬ সালের অক্টোবরে পোস্ট করা আনিসুল হকের এই ভিডিওটি তার মৃত্যু সময়ে ফেসবুকে শেয়ার করছেন অনেকে। শোক প্রকাশ করছেন। সংগীতশিল্পী সামিনা চৌধুরী এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন ‘দুজনই নাই হয়ে গেলেন’!

‘লাকী আখন্দ’কে নিয়ে আনিসুল হকের পোস্ট:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুল হকলাকী আখন্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়ার আশঙ্কা

এপ্রিল ৩, ২০২৬

এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে ইতালির, কী সেই সমীকরণ?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক

এপ্রিল ৩, ২০২৬

মেহেরপুরে আগুনে পুড়ল প্রায় ১০০ বিঘা জমির গম

এপ্রিল ৩, ২০২৬

চিত্রনায়ক আলমগীরের জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT