চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে মুরালিধরন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ন ২৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট মাঠে বহু কীর্তির কারিগর তিনি। এবার রাজনীতির ময়দানেও দেখা যাবে তাকে। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কার নর্দান প্রভিন্সের গভর্নর হতে যাচ্ছেন। দেশটির নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এ সিদ্ধান্ত নিয়েছেন।

শ্রীলঙ্কায় তিনজন নতুন গভর্নর নিয়োগ করা হবে। তার মধ্যে মুরালিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা একটা বিশেষ সম্মান।

এর আগে শ্রীলঙ্কার রাজনীতিতে এসেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। সেই বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মুরালিধরনও। তবে সরাসরি রাজনীতিতে কোনো দিনই জড়াননি মুরালি। এবারও তিনি আমন্ত্রিত হিসেবেই আসছেন।

লঙ্কান মিডিয়া বলছে, মনে করা হচ্ছে গভর্নর হওয়ার এই আমন্ত্রণ গ্রহণ করবেন মুরালি। ৪৭ বছরের মুরালিরন টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের মালিক। ২০১০ সালে টেস্ট থেকে অবসর নিয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট ও বড় ভাই মহিন্দা রাজাপাকসের আমলে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকারী গোতাবায়া রাজাপাকসে লিবারেশন টাইগার্স অব তামিল ইলামকে (এলটিটিই) পরাজিত করার কৃতিত্ব দাবি করে থাকেন। গোতাবায়ার বিরুদ্ধে তামিল সম্প্রদায়ের বিরুদ্ধে গৃহযুদ্ধের সময়ে যুদ্ধাপরাধের মারাত্মক অভিযোগ রয়েছে।

গোতাবায়া যখন তার ভাইয়ের প্রেসিডেন্ট আমলে পুলিশ ও সামরিক বাহিনীর তদারকির দায়িত্বে ছিলেন, তখনই এ ধরনের অপরাধ হয়েছে। ফলে তার ওপর নতুন করে চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেই চাপ থেকে কিছুটা মুক্ত থাকতে এবং তামিলদের সন্তুষ্ট করতে মুরালিকে নিয়োগের পরিকল্পনা করে থাকতে পারেন গোতাবায়া।

Jui  Banner Campaign
ট্যাগ: মুত্তিয়া মুরালিধরনমুরালিধরনলিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT