চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছর ১০ লক্ষ কর্মীকে বিদেশ পাঠানো হয়েছে: বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ন ১৮, জুন ২০১৮
বাংলাদেশ
A A

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, গত বছর ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী প্রেরণ করে দেশের বৈদেশিক কর্মসংস্থানের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড স্থাপন করেছে।

সোমবার সংসদে সরকারি দলের নুরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ২০১৬ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা ছিল ৭ লাখ ৫৭ হাজার ৭৩১জন।
বর্তমান সরকারের শ্রম কূটনৈতিক প্রচেষ্টার ফলে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই বাংলাদেশি কর্মী গমন করেছে। বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে।

মন্ত্রী বলেন, এর মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শ্রম বাজার সৌদি আরবে ৫ লাখ ৫১ হাজার ৯৫৪ জন কর্মী গমন করেছে। সম্প্রতি চলতি বছরে ১৮ এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের সাথে গৃহকর্মের পেশায় কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সরকারি দলের আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের অপর এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের শ্রম কূটনৈতিক প্রচেষ্টার ফলে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন প্রেরণের বিষয়ে ২০১৭ সালে মার্চে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তিনি আরো বলেন, ওই সমঝোতা আলোকে সম্পূর্ণ বিনা খরচে ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএম-জাপান)-এর সহযোগিতায় জাপান টেকনিক্যাল ইন্টার্ন গমন শুরু হয়েছে। ইতোমধ্যে দুইটি ব্যাচে ৩১ জন জাপানে গমন করেছে। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে অধিকহারে কর্মী প্রেরণের বিষয়ে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী প্রেরণের জন্য মালয়েশিয়ার সাথে বাংলাদেশ সরকারের জি-টু-জি প্লাস প্রক্রিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় মালয়েশিয়ায় কর্মী গমন অব্যাহত রয়েছে এবং ২০১৭ সালে ৯৯ হাজার ৭৮৭ জন কর্মী মালয়েশিয়ায় গমন করেছে।
মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের শ্রমবাজারে শ্রমিক প্রেরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৫২টি শ্রমবাজার গবেষণার কার্যক্রম চলমান রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বৈদেশিক কর্মসংস্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার: সড়কে ফিরেছে সব যানবাহন, খুলেছে শপিং মলও

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় শোক সভা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই সংস্কারের পক্ষে স্পষ্ট জনরায়: আলী রীয়াজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT